মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

জিপিইউ’র মিয়া মাসুদকে চাকুরীচ্যুত ও ১৮০ কর্মীর কাজ বন্ধ রাখার প্রতিবাদে মতিঝিলে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি: গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর প্রতিষ্ঠাতা ও ৮ বছর ধরে দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর বিকেল ৫টার সময় এক ইমেইলের মাধ্যমে অন্যায় ও অনৈতিকভাবে কোন কারণ ছাড়াই চাকুরিচ্যুত করেছে, কারণ মিয়া মাসুদ ১৮০ জন কর্মীর চাকরির নিশ্চয়তা চেয়েছিলেন।

মিয়া মাসুদকে চাকুরীচ্যুত করা ও ১৮০ জন কর্মীর কাজ বন্ধ করে রাখার প্রতিবাদে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন ও জিপির সাধারণ এমপ্লয়ীরা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে।

এই প্রতিবাদ কর্মসূচির ধারাবাহিকতায় আজ ২৪ শে নভেম্বর সকাল ১১ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সামনে , গ্রামীণফোনের সাধারণ কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

উক্ত কর্মসূচিতে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেন গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর জেনারেল সেক্রেটারি মিয়া মাসুদ কে অন্যায় ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং অনতিবিলম্বে মিয়া মাসুদ কে তার চাকরিতে পুনর্বহাল করতে হবে। ফজলুল হক আরো বলেন, যে ১৮০ জন কর্মীকে তাদের কাজ করা থেকে বিরত রাখা হয়েছে তাদের কে ও অতিসত্বর তাদের কাজে ফিরিয়ে নিতে হবে।

যতদিন এই দাবি গ্রামীণফোণ ম্যানেজমেন্ট মেনে না নিবে , ততদিন জিপিইইউ গ্রামীনফোন এর সর্বস্তরের কর্মীদের সাথে নিয়ে সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষ কে একত্রিত করে আন্দোলন চালিয়ে যাবে বলেও ইউনিয়ন এর নেতৃবৃন্দগণ ঘোষণা করেন।

পরিশেষে জিপিইইউ থেকে জানানো হয়, আগামী ২৬ শে নভেম্বর মাননীয় শ্রম অধিদপ্তর থেকে জিপিইইউ কে হাজির হয়ে বিষয়টি নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। সেদিন জিপিইইউ সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে শ্রম অধিদপ্তর এর মাননীয় ডিজি মহোদয়ের সাথে দেখা করবেন।

এছাড়াও জিপিইইউ আগামী সপ্তাহের মধ্যেই বিশাল আকারে একটি প্রতিবাদ কর্মসূচি দেয়ার কথা ভাবছে যা কিনা অতি সন্তর আপনাদের সকল কে জানানো হবে।

অতএব আপনাদের নিকট আকুল আবেদন এই যে আপনারা আমাদের আজকের মানববন্ধন সহ আমাদের প্রতিটি কার্যক্রমের ধারাবাহিক নিউজ আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন।

সংবাদ প্রেরক ফজলুল হক, ভারপ্রাপ্ত সভাপতি, গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন জিপি হাউস, বসুন্ধরা, ঢাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি