শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

চীনের সর্বকনিষ্ঠ নভোচারীর মহাকাশে যাত্রা

আগামী ২০৩০ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে চীন। আর তাই নিজেদের মহাকাশ অভিযাত্রাকে আরও এগিয়ে নিতে চালিয়ে যাচ্ছে প্রচেষ্টা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১.১৪ টায় উত্তর-পশ্চিম চীনের জিয়াকুয়াং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝু-১৭ মহাকাশযান নিয়ে যাত্রা শুরু করে লং মার্চ টুএফ রকেট।

মহাকাশযাত্রায় নেতৃত্বে রয়েছেন চীনা বিমানবাহিনীর সাবেক পাইলট তং হোনবু। ৪৮ বছরের এই নভোচারীর সহযাত্রী হয়েছেন ৩৫ বছরের জিয়াং ঝিনলিন এবং ৩৩ বছরের তং শেংজি।

তং হোনবু ১৯৯৫ সালে চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিতে যোগ দেন এবং ২০২১ সালে তিয়ানগং মহাকাশ স্টেশনের প্রথম ক্রু মিশনে ছিলেন তিনি। তবে সহযাত্রী দুজনের জন্য মহাকাশ যাত্রা এই প্রথম।
শেনঝু-১৭ মহাকাশযান যাত্রা শুরুর পর ১৫ মিনিট পর্যবেক্ষণ শেষে চীনা মহাকাশ প্রোগ্রাম কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তিন নভোচারীর যাত্রা সম্পূর্ণ সফল হয়েছে।

জিয়াকুয়াংয়ে উপস্থিত থেকে মহাকাশযানের উৎক্ষেপণ অবলোকন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মহাকাশ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে টেক্কা দিতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন।

২০২২ সালের শেষ দিকে চীন মহাকাশে নিজস্ব স্টেশন তিয়ানগং প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। স্টেশনটিতে একসঙ্গে সর্বোচ্চ তিনজন মহাকাশচারী অবস্থান করতে পারবেন।

পৃথিবী থেকে কক্ষপথের ৪৫০ কিলোমিটার উচ্চতায় গড়ে তোলা এই মহাকাশ স্টেশনটির মেয়াদ ১৫ বছর।
বর্তমানে চীনের মহাকাশ স্টেশনে অবস্থান করছেন শেনঝু-১৬ মহাকাশযানের তিন ক্রু। তারা গত মে মাসে তিয়ানগংয়ে পৌঁছেন এবং চলতি অক্টোবর মাসের ৩১ তারিখে পৃথিবীতে ফিরে আসবেন। তাদের স্থলাভিষিক্ত হবেন শেনঝু-১৭ মহাকাশযানের তিন নভোচারী।

বেইজিং ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি মানব মিশন পাঠানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। চাঁদের বুকে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে চীনের।

চীনা মহাকাশ কর্মসূচির ডেপুটি ডিরেক্টর লিন বুধবার সেই লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী ২০৩০ সালের শিডিউল সময়ের মধ্যেই চীনা জনগণের চাঁদে পা ফেলার স্বপ্ন বাস্তবায়িত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি