টেকভিশন২৪ ডেস্ক: মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হবে মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। তিন দিনের এ সম্মেলনে প্রতিষ্ঠানটির ডেভেলপার বা প্রোগ্রামাররা অংশ নেবেন। কিন্তু বিল্ড সম্মেলনের এক দিন আগে গতকাল সোমবার হঠাৎ করেই নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘কোপাইলট প্লাস’ যুক্ত দুটি মডেলের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। স্ন্যাপড্রাগন এক্স ইলাইট/এক্স প্লাস এআরএম প্রসেসরে চলা ল্যাপটপ দুটি ১৮ জুন থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপগুলো কিনতে গুনতে হবে সর্বনিম্ন এক হাজার মার্কিন ডলার বা ১ লাখ ১৭ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১৭ টাকা ধরে)।
মাইক্রোসফট জানিয়েছে, বাজারে আসতে যাওয়া ‘সারফেস প্রো’ ২০২৪ সংস্করণের মডেলের ল্যাপটপটির পর্দার আকার ১৩ ইঞ্চি। এটি ইন্টেল প্রসেসরে চলা আগের মডেলের তুলনায় ৯০ শতাংশ দ্রুত কাজ করবে। ‘সারফেস ল্যাপটপ’ ২০২৪ সংস্করণের নামের অপর মডেলটি দুটি সংস্করণে পাওয়া যাবে। ১৩ দশমিক ৫ এবং ১৫ ইঞ্চি পর্দার ল্যাপটপ দুটি আগের সংস্করণের তুলনায় ৮০ শতাংশ দ্রুত কাজ করবে। সব কটি ল্যাপটপেই ‘কোপাইলট প্লাস’ টুল যুক্ত থাকায় ব্যবহারকারীরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবি তৈরির পাশাপাশি বিভিন্ন কাজ দ্রুত করা যাবে।
মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, ছবি তৈরির পাশাপাশি লিখিত প্রম্পটের মাধ্যমে আউটলুকে আসা ই-মেইলের উত্তর লেখাসহ বৈঠকের আলোচনার বিষয়বস্তুর সারাংশ তৈরি করা যায়।
Less than 1 min.Read
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ল্যাপটপ আনছে মাইক্রোসফট
- Tags
- মাইক্রোসফট
এই সপ্তাহের জনপ্রিয়
ই-গভর্নেন্স
ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন
টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...
ইক্যাব
স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন
টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...
আন্তর্জাতিক
২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা
টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...
টেলিকম
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...
ই-গভর্নেন্স
বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...
সর্বশেষ
অন্যান্য
শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন
টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...
টেলিকম
বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...
ইক্যাব
স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন
টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...
বিশেষ প্রতিবেদন
টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...
ইভেন্ট
এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...
ই-শিক্ষা
আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...
জনপ্রিয় ক্যাটাগরি
Previous article

