বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

কফি টেবিল বুক-এ বাংলাদেশ

spot_img

‘দি কান্ট্রি দ্যাট লিভড – ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ কফি টেবিল বুক’ হিসেবে প্রকাশ করলো আইসিটি বিভাগ

 
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা এবং কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হলো ‘দি কান্ট্রি দ্যাট লিভড – ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামক একটি বই।  সুদৃশ্য মোড়ক আর আকর্ষণীয় ছবি-সম্বলিত এই ‘কফি টেবিল বুক’টি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিভাগ এবং সহযোগিতায় ছিল অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি।
 
আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বইয়ের একটি কপি অ্যাপেক্স ডিএমআইটি’র চেয়ারম্যান মাইক কাজী এবং সিইও জারা জাবিন মাহবুব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে হস্তান্তর করেন। এ সময় এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ উপস্থিত ছিলেন।
 
‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা যোগাতে। ১৯৭১ সালের ১লা আগস্ট দি বিটলস ব্যান্ডের মুখপাত্র জর্জ হ্যারিসনকে নিয়ে পণ্ডিত রবি শংকর এই কনসার্ট আয়োজন করেছিলেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জনবহুল এই কনসার্টে ছিল রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেলসহ ভারতীয় শাস্ত্রীয়সংগীতের ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখার মতো বিশ্বখ্যাত সংগীততারকাদের পরিবেশনা। এখানেই হ্যারিসন পরিবেশন করেছিলেন তাঁর অমর গান ‘বাংলাদেশ’। এর মাধ্যমে সেতারের ওস্তাদ রবি শংকর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংগ্রামকে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে।
 
বাঙালি জাতি এখনো স্মরণ করে এবং কৃতজ্ঞতা জানায় সেসব শিল্পীদের প্রতি, যাঁরা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। এই শিল্পীদের সবার কথা উল্লেখ্য রয়েছে সদ্য প্রকাশিত বইটিতে।
 
ডিজিটাল বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে প্রতিনিয়ত ইতিবাচক ফল রেখে কাজ করে চলেছে অ্যাপেক্স ডিএমআইটি।
 
কনসার্ট ফর বাংলাদেশকে জর্জ হ্যারিসন বাংলাদেশের প্রতি নৈতিক সমর্থন জানানোর একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেছিলেন। আর এজন্যই স্মারক হিসেবে এই বই প্রকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পাশে রয়েছে অ্যাপেক্স ডিএমআইটি।
 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি