মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
32.6 C
Dhaka

ওয়ালটনের নতুন ৪ এন্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার

টেকভিশন২৪ ডেস্ক: নতুন মডেলের ওয়াই-ফাই রাউটার বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘তরঙ্গ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআর১৫ (WR15) মডেলের এই রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়াল ব্যান্ড প্রযুক্তি। ১২০০ এমবিপিএস স্পিডের এই রাউটারটি ২.৪ গিগাহার্জ ব্যান্ডে ৩০০ এমবিপিএস এবং ৫ গিগাহার্জ ব্যান্ডে ৮৬৭ এমবিপিএস পর্যন্ত স্পিড দিতে সক্ষম।

রাউটারটিতে রয়েছে ৪টি ৫ডিবিআই (5 dBi) এন্টেনা, যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়ারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এছাড়া রয়েছে ওমনি-ডিরেকশনাল প্রযুক্তি, যা বাড়ি কিংবা অফিসের সবখানেই শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট (MU-MIMO) প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস কোনো বিরতি ছাড়াই দ্রুত রাউটারটিতে সংযুক্ত হতে পারবে।

ডব্লিউআর১৫ মডেলের রাউটারটিতে রয়েছে ৩টি ল্যান (LAN) এবং ১টি ওয়ান (WAN) পোর্ট। ফলে ক্যাবল সংযোগের মাধ্যমে ৩টি ডিভাইসে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাবে। আরও উন্নত ওয়্যারলেস রিসেপশনের জন্য এতে রয়েছে এডভান্সড বিমফোর্মিং প্রযুক্তি।  এছাড়া ম্যাক (MAC) এড্রেস ফিল্টারিং করে সুনির্দিষ্ট ডিভাইসে ইন্টারনেট সীমাবদ্ধ করা এবং ব্ল্যাক লিস্ট করে যেকোনো ডিভাইসকে নেটওয়ার্ক থেকে ব্লক করার সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য রাউটারটিতে রয়েছে বিল্ট-ইন ফায়ারওয়াল এবং ৬৪/১২৮ বিটের এনক্রিপটেড প্রটেকশন।

ওয়ালটন রাউটার এবং নেটওয়ার্ক ডিভাইসের প্রোডাক্ট ম্যানেজার শাহাদাত হোসেইন জানান, মুক্ত স্থানে ২.৪ গিগাহার্জ ব্যান্ডে রাউটারটি ১৪০০-১৬০০ স্কয়ার ফুট পর্যন্ত জায়গায় ওয়াই-ফাই কাভারেজ দিতে সক্ষম। ৫ গিগাহার্জ ব্যান্ডে এই কাভারেজ ৭০০-৮০০ স্কয়ার ফুট পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া সর্বশেষ প্রযুক্তির চিপসেট ব্যবহার করায় এই মডেলের রাউটারটি গ্রাহকদেরকে বর্তমানে বাজারে প্রচলিত সকল মডেলের রাউটার থেকে অনেক বেশি সুবিধা দিতে পারবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি মোঃ লিয়াকত আলী বলেন, “বর্তমানে দেশে নেটওয়ার্ক ডিভাইসের ব্যাপক চাহিদা রয়েছে। সেজন্য আমরা ওয়াই-ফাই রাউটারে ভিন্নতা এনে গ্রাহকদের হাতে সর্বশেষ প্রযুক্তি তুলে দেওয়া নিশ্চিত করছি। এছাড়াও আমাদের আপকামিং পণ্যের মধ্যে নেটওয়ার্ক সুইচ রয়েছে, যাতে বিশ্বমানের সব সুবিধা নিশ্চিত করতে  আমাদের রিসার্চ টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের সর্বত্র অবাধ ইন্টারনেট এবং ওয়ারলেস প্রযুক্তি নিশ্চিত করা।”

রাউটারটি এখন দেশের সকল ওয়ালটন প্লাজা, ডিলার পয়েন্ট এবং অনলাইনে ই-প্লাজা এবং ওয়ালকার্টে পাওয়া যাচ্ছে। দাম মাত্র ২,৭৫০ টাকা। এতে ১ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি