মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27.8 C
Dhaka

ওয়ানপ্লাস ট্যাবে ম্যাগনেটিক কি-বোর্ড

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে ওয়ানপ্লাস প্যাডের যাত্রা হয়েছে। ট্যাবলেট ডিভাইস ক্যাটাগরিতে প্রবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পোর্টফোলিও বাড়াবে। সম্প্রতি প্রকাশিত এক টিজার ভিডিওতে ডিভাইসটির বেশকিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে। প্রাথমিকভাবে ওয়ানপ্লাস প্যাডের সঙ্গে ম্যাগনেটিক কি-বোর্ড ও স্টাইলাস পেন থাকতে পারে। খবর গিজমোচায়না।

গ্রাহকের জন্য এটি সুখবর। কেননা সাধারণত ট্যাবলেটের বক্সে কোনো ধরনের অ্যাকসেসরিজ সরবরাহ করা হয় না। প্যাডের বক্সে কি-বোর্ড ও স্টাইলাস পেন থাকার কারণে অন্যদের তুলনায় ওয়ানপ্লাস বাজারে অনেকটা এগিয়ে থাকবে।

টিজার ভিডিওর তথ্যানুযায়ী, ডিসপ্লেতে সাদা রঙের স্টাইলাস ব্যবহার করতে দেখা গেছে। এছাড়া ডিভাইসের জন্য চিকলেট ডিজাইনের কি-বোর্ড এবং মিন্ট সবুজ রঙের ট্র্যাকপ্যাডও দেখা গেছে। ভিডিও অনুযায়ী, যে কি-বোর্ডটি দেয়া হয়েছে সেটি ওয়ানপ্লাস ট্যাবের সঙ্গে চুম্বকের মাধ্যমে যুক্ত হয়ে যাবে এবং ব্যবহারকারীরা বিভিন্ন দিকে এটি ঘোরাতে পারবে। এটি অনেকটা আইপ্যাডের ফ্লোটিং ডিজাইনযুক্ত ম্যাজিক কি-বোর্ডের মতো।

ওয়ানপ্লাস প্যাডে পোগো কানেক্টর ও চামড়ার ডিজাইনের ব্যাক প্যানেল রয়েছে। প্যানেলের ওপর একটি ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট রয়েছে। ডিভাইসে থাকা ফ্রন্ট ক্যামেরাটি ডান দিকের বেজেলে অবস্থিত। ডিভাইসের এক পাশে ডলবি ভিশন অ্যাটমসের লোগো এবং স্টাইলাস রাখার জন্য চুম্বকীয় সলটও রয়েছে। এসব তথ্য ছাড়া ওয়ানপ্লাস প্যাডের আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি ও গুঞ্জনের পরিপ্রেক্ষিতে জানা গেছে, ব্র্যান্ডটির প্রথম ট্যাবলেট ডিভাইসে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এছাড়া এতে ৮ হাজার ৬৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে।

ওয়ানপ্লাস প্যাডে ১১ দশমিক ৬ ইঞ্চির ২ দশমিক ৮কে রেজল্যুশনের ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়া এতে এইচডিআর১০প্লাস ও ডলবি ভিশন ফিচারও থাকতে পারে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি