বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.5 C
Dhaka

এবার ফ্রন্ট ক্যামেরায় ওআইএস প্রযুক্তি আনছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক : সেলফিপ্রেমীদের জন্য ফ্রন্ট ক্যামেরায় যুগান্তকারী পারফরম্যান্স নিয়ে আসছে ভিভো ভি-সিরিজের সর্বশেষ নতুন ভি২১ স্মার্টফোন। স্মার্টফোনটি দিয়ে ঘুটঘুটে অন্ধকার রাতেও তোলা যাবে দিনের মত উজ্জ্বল ঝকঝকে সেলফি। কেননা, ভি২১ স্মাার্টফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নাইট পোর্ট্রইেট ফিচার।

এছাড়া ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটির সাথে প্রথমবারের মতো ভিভো যুক্ত করেছে ওআইএস প্রযুক্তি। দেশের সেলফিপ্রেমীদের  জন্য গেইম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে এই ভিভো ভি২১ স্মার্টফোন।

এর আগে পেছনের ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (ওআইএস) ক্যামেরা প্রযুক্তি অনেকেই ব্যবহার করেছে। তবে ভিভো’ই প্রথম বাংলাদেশের বাজারে ফ্রন্ট ক্যামেরায় যুক্ত করছে  ওআইএস প্রযুক্তি। ওআইএস প্রযুক্তির কারণে সেলফি ক্যামেরার লেন্সটি ১ দশমিক ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ফলে, সেলফি তোলার সময় হাত কেঁপে গেলেও ছবি ব্লার  আসে না। বরং লেন্স ঘুরে গিয়ে পরিষ্কার ও স্থির ছবিটিই ধারণ করে।

ভিভো ভি২১ এর সামনে ব্যাজেলের ওপর দুটি লাইট বসানো রয়েছে যাকে ভিভো বলছে ডুয়েল স্পলাইট। ডুয়েল স্পটলাইট ব্যবহার করে অন্ধকারেও ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে। সেলফি তোলা ছাড়াও ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ, টিক-টক  ও ইন্সটাগ্রামে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি। 

আর এআই নাইট পোর্ট্রইেট ফিচার কম আলোতে অটোমেটিক্যালি এক্সপোজার লেভেলকে বাড়িয়ে দেয় ব্রাইটনেস বৃদ্ধির মাধ্যমে। ফলে রাতেও মানুষসহ বিভিন্ন বিষয়কে ছবিতে ডিটেইলসহ পরিষ্কারভাবে ধারণ করা যাবে।

নতুন এডভান্সড এআই নাইট পোট্রেইট ফিচারে নাইট এ্যালগরিদম, এআই ব্রাইটেনিং এবং এআই নয়েজ রিডাকশন সিস্টেম রয়েছে। এটি এমন একটি উন্নত প্রযুক্তি যা স্বাভাবিকভাবে ফোকাস ধরে রাখতে পারে। রাতে ধারণ করতে পারে  উজ্জ্বল দৃশ্য যাতে সব কিছু ফুটে ওঠে স্পষ্টভাবে।

গত কয়েক বছর ধরে তরুণ সমাজ ব্যাপকভাবে সেলফি অভিজ্ঞতা লাভ করেছে। মোবাইল ক্যামেরার ক্ষেত্রে ঘটেছে বৈপ্লবিক  পরিবর্তন। মোবাইল কোম্পানীগুলো অনবরত চেষ্টা করছে সর্বশেষ প্রযুক্তির সাহায্যে সর্বাধুনিক স্মার্টফোন উপহার দিতে। কিন্তু একটি সমস্যা এখনো চ্যালেঞ্জ আকারে রয়ে গেছে আর সেটি হলো ফটোগ্রাফির ক্ষেত্রে বিষয়বস্তুর আলোকে নিখুঁতভাবে ধারণ করতে পারা। গাঢ় অন্ধকারে ফটোগ্রাফির ক্ষেত্রে গ্রাহকদের সমস্যার প্রতি বিশেষভাবে মনোযোগ দিয়েছে  গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। তাই নির্দিষ্ট এই সমস্যার প্রতি গুরুত্ব দিয়েই ভিভো ভি২১ ডিভাইসের ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে নিয়ে এসেছে বিস্ময়কর পারফরম্যান্স।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি