সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

এখন থেকে ই-কমার্সে ব্যবসায় বিদেশিদের দেশি অংশীদার লাগবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সোমবার জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালার সংশোধন অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের নীতিমালা সংশোধন নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে পণ্য-সেবা বিক্রি ও ডিজিটাল লেনদেন নিয়ে ২০১৮ সালের জুলাইতে ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা’ মন্ত্রিসভার অনুমোদন পায়। পরে বছর ৩১ জানুয়ারি থেকে এটা কার্যকর হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নীতিমালার আইনি কাঠামো (ধারা ৩.৬.৭) সংশোধন করে ডিজিটাল কমার্স খাতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ‘দেশীয় অংশীদার রাখার’ ও ‘দেশীয় শিল্পের স্বার্থসমূহকে প্রাধান্য দেওয়ার‘ শর্ত বাদ দেওয়া হয়েছে।

“আগের নীতিমালায় ছিল- ‘ডিজিটাল কমার্স খাতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান প্রতিপালন করতে হবে; তবে বিদেশি ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রি দেশীয় কোনো ইন্ডাস্ট্রির সাথে যৌথ বিনিয়োগ ছাড়া এককভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না এবং দেশিয় ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির স্বার্থসমূহকে প্রাধান্য দেওয়া হবে’।

“এটাকে পরিবর্তন করে ‘ডিজিটাল কমার্সখাতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান প্রতিপালন করতে’ শুধু এই অংশটুকু রাখা হয়েছে।”

যৌথ বিনিয়োগ ছাড়া এককভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে আগের নীতিমালায় যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল তা তুলে দিল সরকার।

পাশাপাশি ডিজিটাল কমার্স নীতিমালা সংশোধনের ক্ষমতাও বাণিজ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভার হাতে নিয়েছে বলে জানানো হয়।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি