শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

এএমডির রাইজেন প্রসেসরের ল্যাপটপ আনল লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক : এএমডির রাইজেন প্রসেসরসহ নতুন ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। থিংকপ্যাড পি ফোরটিন এস জেন ফাইভ মোবাইল ওয়ার্কস্টেশন নামে এটি বাজারে এসেছে। মূলত এটি থিংকপ্যাড পি ফোরটিন সিরিজের হালনাগাদ ভার্সন।

থিংকপ্যাড পি ফোরটিন এস ল্যাপটপটি মূলত দুই ধরনের ডিসপ্লেসহ বাজারজাত করা হবে, যার একটিতে রয়েছে ১৯২০X১২০০ রেজল্যুশনসহ ১৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস আইপিএস স্ক্রিন। যাতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি। অন্য ডিসপ্লেতে রয়েছে কম নীল আলো বিচ্ছুরণের প্রযুক্তিসহ ১৪ ইঞ্চির একটি টু পয়েন্ট এইটকে (২.৮কে) ওএলইডি স্ক্রিন।

ল্যাপটপটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন প্রো ৮০৪০ সিরিজ চিপ। এতে আটটি কোর রয়েছে, যা ফাইভ পয়েন্ট ওয়ান গিগাহার্টজ ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। এছাড়া ল্যাপটপটিতে আরডিএনএ থ্রি আর্কিটেকচারে নির্মিত এএমডির র‍্যাডিওন ৭৮০এম গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) দেয়া হয়েছে। ল্যাপটপটিতে ৯৬ গিগাবাইট পর্যন্ত ডিডিআরফাইভ র‍্যাম ও দুই টেরাবাইট পর্যন্ত এনভিএমই পিসিআই জেন ফোর এসএসডি স্টোরেজ ব্যবহার করা যাবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ইউএসবি-সি থান্ডারবোল্ট ফোর পোর্ট, এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান এবং এসডি কার্ড রিডার পোর্ট। চলতি মাসেই ১ হাজার ৩৭৯ ডলার দামে ল্যাপটপটি বিক্রি শুরু হবে বলে সূত্রে জানা গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি