সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

সম্পদ হারিয়ে ইলন মাস্ক এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

টেকভিশন২৪ ডেস্কঃ সম্পদ হারিয়ে বিব্রতকর এক বিশ্ব রেকর্ড গড়লেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার হারিয়েছেন বিশ্বের শীর্ষ সাবেক এই ধনী। তার সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে তাকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।

এর আগে আন্তর্জাতিক ফোর্বস ম্যাগাজিন জানিয়েছিল, ১৮ হাজার কোটি মার্কির ডলারের মতো সম্পদ হারিয়েছেন মাস্ক। কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলছে, তা প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার।
ব্লগ পোস্টে গিনেস বুক অফ ওয়র্ল্ড রেকর্ডস জানিয়েছে, ঠিক কি পরিমাণ সম্পদ হারিয়েছেন মাস্ক, নির্দিষ্ট করে তা বলা সম্ভব না। এর আগে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান মাসায়োশি সং ২০০০ সালে ৫ হাজার ৮৬০ কোটি ডলার হারিয়ে ছিল। মাস্কের ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি।

মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২ হাজার কোটি মার্কিন ডলার। কিন্তু ২০২৩-এর ডিসেম্বরে তা ১৩ হাজার ৭০০ কোটি ডলারে এসে ঠেকেছে। মাস্কের মূল ব্যবসা টেসলার শেয়ারের দর কমতেই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

নভেম্বরে টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার টাকা দিতেই এমন পদক্ষেপ। ডিসেম্বরে ফের ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দেন মাস্ক। সব মিলিয়ে গত বছর এপ্রিল থেকে এখনও পর্যন্ত মাস্ক টেসলার ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, বিশ্বের ধনীতম ব্যক্তি থেকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন মাস্ক। তাকে ছাপিয়ে তালিকায় প্রথমে উঠে এসেছেন বার্নার্ড আর্নো, যিনি বিলাসী পণ্য লুই ব্যুতোঁর কর্ণধার।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি