মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

ইমরান কাদির জেসিআই বাংলাদেশ সভাপতি নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান কাদির। শনিবার রাজধানীর এক হোটেল সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।

সভাপতি পদে নির্বাচিত হওয়ার বিষয়ে ইমরান কাদির বলেন, জেসিআই বাংলাদেশের সম্মানিত ভোটারদের সুচিন্তিত রায়ের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। জেসিআই বাংলাদেশে তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আমার লক্ষ্য থাকবে, সংগঠনের পরিধি বিস্তৃত করা, জাতীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করা, এবং বর্হিবিশ্বের সাথে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা। এর পাশাপাশি জেসিআই বাংলাদেশ মানসিক স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বৃক্ষ রোপন, পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়ন সহ নানাবিধ সামাজিক ও সেবামূলক প্রকল্পেও তার অবদান অব্যাহত রাখবে বলে জানান ইমরান কাদির।

ইমরান কাদির পেশায় একজন গণমাধ্যমকর্মী, বর্তমানে দি ডেইলি স্টারের বিক্রয় এবং বিপনণ প্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বেশ কয়েকটি স্টার্টআপ ব্যবসার অংশীদার। তিনি মিশন সেভ বাংলাদেশ ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্ঠাতা। ইমরান স্নাতক সম্পন্ন করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় (University of London) থেকে আইন বিষয়ে। বিনিয়োগ বিষয়ে আগ্রহ থেকে তার লেখা বই রোড টু ওয়েলথ, পাঠক মহলে সমাদৃত।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪১টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি