বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

ইউরো ২০২০ চ্যাম্পিয়নশীপের টাইটেল স্পন্সর ভিভো

টেকভিশন২৪ ডেস্ক : ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ ইউরো। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ইউরোপ সেরার এই ফুটবল লড়াই। সেই হিসেবে ২০১৬’র পর গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো-২০২০ চ্যাম্পিয়নশীপের। তবে এতে বাধ সাধে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনাভাইরাস। আশাহত হন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা রোনালদো, এমবাপ্পে ও পল-পগবাদের মতো তারকাদের কোটি কোটি ভক্ত।

কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে করোনার প্রভাব কিছুটা কমার পর অবশেষে গত ১১ জুন রোমের অলিম্পিক স্টেডিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠে স্থগিত হওয়া ইউরোপ সেরার এই টুর্নামেন্ট। শুরু থেকেই যার টাইটেল স্পন্সর হিসেবে সাথে আছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

শুধু টাইটেল স্পন্সর থেকেই ক্ষান্ত হয়নি ভিভো, ইউরোপের বিভিন্ন দেশের ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ভিভো চালু করেছে বেশ কিছু ক্যাম্পেইনও। এতে দর্শকদের সরাসরি অংশগ্রহণে ২৪টি দেশের এবারের ইউরো ফুটবল হয়ে উঠেছে আরও বর্ণিল।

জানা যায়, আগামী ১১ই জুলাই হাঙ্গেরির বুদাপেস্টে পর্দা নামবে মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের। সেই সমাপনী অনুষ্ঠানও উপস্থাপিত হবে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো’র সৌজন্যে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি পারফরম্যান্স প্রদর্শন করেন বিখ্যাত সংগীত শিল্পী মার্টিন গ্যারিক্স, বোনো এবং দি এজ। 

ইউরোর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ভিভো’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিএমও স্পার্ক নি বলেন, ‘বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের সাথে আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কবে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে উয়েফার সাথে অংশীদার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সাথে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের যুক্ত করতে পেরে ভিভো গর্বিত।’

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি