শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

আসছে স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর আবারো দেশের বাজারে ফোন আনতে যাচ্ছে অপো বাংলাদেশ। সব শ্রেণীর পাঠকের কথা চিন্তা করে খুব শিগগিরই এ সিরিজের নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে তারা। এবারের ফোনটি হবে স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন। ধারণা করা হচ্ছে, বাজারে দাম ও মানে দুটোতেই অপ্রতিদ্বন্দ্বী হবে ফোনটি।

এ সিরিজের সর্বশেষ সংস্করণ এ১৬ ফোনটিতে থাকবে বড় ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, সাইড মাউনটেন্ড সেন্সর, বড় পর্দাসহ প্রায় সবরকম সুবিধা। সবচেয়ে বড় কথা এমন বাজেটের মধ্যে এতোসব ফিচার সমৃদ্ধ ফোন বাজারে খুব কমই রয়েছে।

জানা গেছে, বিভিন্ন কারণে জনপ্রিয় এ সিরিজের ফোনগুলো নিয়ে গ্রাহকের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। এবারের এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। বারবার ফোনের চার্জ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। কারণ বর্তমান সময়ে ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া প্রায় সবারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কথা চিন্তা করেই বড় ব্যাটারি ব্যাপ আপের ফোন নিয়ে এসেছে অপো। আবার চার্জ হবেও দ্রুত। আছে নাইট চার্জ মোড যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই।

ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ট্রিপল ক্যামেরা। এমনিতেই ক্যামেরার জন্য অপো ফোনের আলাদা সুনাম রয়েছে। এ১৬ ফোনটিও তার ব্যতিক্রম নয়। ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। তাই ফোনটি দিয়ে ফটোগ্রাফি করা যাবে নির্বিঘেœ। আছে ম্যাক্রো লেন্সের মতো দারুণ ফিচার যা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে। ছবিও হবে আরো নিখুঁত ও সংবেদনশীল।

হালকা-পাতলা গড়নের ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। এর র‌্যাম ৩জিবি ও রম ৩২ জিবি। একটি সর্বশেষ প্রযুক্তির আদর্শ ফোনে যেসব সুবিধা রয়েছে তার সবই রয়েছে ফোনটিতে।

স্লিক ডিজাইনের এ১৬ ফোনের আরেকটি বিশেষত্ব সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দেখতে খুবই আকর্ষণীয়। এটি দিয়ে হাতের ছোঁয়ায় মুহুর্তেই আনলক করা যাবে। এই বাজেটের মধ্যে এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে এ সিরিজের ফোনগুলোর জুঁড়ি নেই।

চোখ ধাঁধানো কালারের এ১৬ ফোনটি খুব শিগগিরই দেশের বাজারে পাওয়া। জানা গেছে, ফোনটির দামও থাকবে হাতের নাগালে। ইতোমধ্যে ফোনটি নিয়ে গ্রাহকের মধ্যে একপ্রকার আগ্রহের তৈরি হয়েছে। ##

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি