শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

আমি আমৃত্যু আপনাদের পলক ও সেবক হয়ে থাকতে চাই : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করেছেন। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের এক একজন সৈনিক। বিগত করোনা-বন্যায় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকেছে, কৃষি শ্রমিক সংকটে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকের ধান কেটে গলায় তুলে দিয়েছে। সংসদ সদস্য হিসেবে নয়, আমি আমৃত্যু আপনাদের পলক ও সেবক হয়ে থাকতে চাই।

মঙ্গলবার দুপুরে সিংড়া বাসটার্মিনালে উপজেলা ও পৌর শ্রমিকলীগ আয়োজিত শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন- পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ.লীগের সভপতি ওহিদুর রহমান শেখ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সহ-সভাপতি এসএম বাদল, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু, শ্রমিক নেতা রনজু আহমেদ প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি