বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
20 C
Dhaka

আইএসপিএবির ২০২১-২০২৩ মেয়াদের নতুন সভাপতি ইমদাদুল হক, মহাসচিব নাজমুল করিম

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর ২০২১-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শেষে পদবণ্টন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৩ ডিসেম্বর) বনানীতে আইএসপিএবি সচিবালয়ে নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন পরিচালক ও সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন পরিচালকসহ মোট ১৩ জন পরিচালকের মধ্যে পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের মো. ইমদাদুল হক। মহাসচিব নির্বাচিত হয়েছেন কেএস নেটওয়ার্ক লিমিটেডের নাজমুল করিম ভূঞা। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আইসিসি কমিউনিকেশনের সাইফুল ইসলাম সিদ্দিক, সহ-সভাপতি চিটাগাং টেলিকম সার্ভিসেস লিমিটেডের মো. আনোয়ারুল আজিম নির্বাচতি হয়েছেন।

আইএসপিএবি’র ২০২১-২০২৩ মেয়াদকালের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।

মো: আব্দুল কাইউম রাশেদ, ট্রায়াঙ্গল সার্ভিসেস লি:, যুগ্ম-মহাসচিব-০১, মোহাম্মদ আনোয়ার হোসেন, সান অনলাইন, যুগ্ম-মহাসচিব-০২, মো: আসাদুজ্জামান, অন্তরঙ্গ ডট কম লিমিটেড ,কোষাধ্যক্ষ, মো: জাকির হোসাইন, ইউনিফাইড কোর লি:,পরিচালক, মাহবুব আলম, সার্কেল নেটওর্য়াক,পরিচালক, সাকিফ আহমেদ, ইনফোলিং লিমিটেড,পরিচালক,এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, বি,সি.এল অনলাইন সার্ভিস, পরিচালক, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, ফিসা কমিউনিকেশন, পরিচালক, মো: নাছির উদ্দিন, স্পীড টেক অনলাইন,পরিচালক।

নব-নির্বাচিত সভাপতি মো. ইমদাদুল হক টেকভিশন২৪ কে বলেন, আমি সবাইকে নিয়ে নতুন করে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করার পাশাপাশি আমাদের সকল সদস্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রসার ও দক্ষতা উন্নয়নে কাজ করতে চাই। 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ইমানুয়েলস পার্টি সেন্টার, (বাড়ি নং -০৮, রোড নং- ১৩৫, গুলশান-০১, ঢাকা-১২১২) এ নির্বাচন বোর্ড-এর তত্ত্বাবধানে ও আপীল বোর্ডের উপস্থিতিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২১-২০২৩ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য সাধারণ ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জন, মোট ১৩ জন পরিচালক নির্বাচিত হন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

সর্বশেষ

স্যাটেলাইট কল ও মেসেজিং প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল...

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে...

২৮ জানুয়ারি থেকে শুরু ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক...

জাতীয় ডাটা সেন্টারে জিপিইউ ক্লাউড ও পিএএএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিডিসেট প্রকল্পের আওতায় দীর্ঘদিন অব্যবহৃত উন্নত গ্রাফিক্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img