বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

শেষ হল বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড-২০২১ এর ক্যাম্প

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মত আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহনের প্রস্তুতির উদ্দশ্যে বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের ৫ দিন ব্যাপি ক্যাম্প শেষ হয়েছে। আজ ৩০ জুলাই ২০২১, শুক্রবার, বিকাল ৪ টায়, অনলাইনে উক্ত ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরি, প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর ড. ইজাজ হোসেন, মুনির হাসান ও প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদী।

ক্যাম্পে অংশগ্রহণকারীরা আগামী ১৩ই আগস্ট আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের অনলাইন প্রাভেট ইভেন্টে অংশগ্রহন করবে।

সমাপনি অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, “তরুন সমাজের ও স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা অনেক জরুরী। সেজন্য আমরা তাদের জন্য বাংলাদেশে জলবায়ু উৎসব আয়োজন শুরু করেছি।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরি বলেন “জলবায়ু পরিবর্তন বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুকে কেন্দ্র করে অলিম্পিয়াড অনেক প্রশংসনীয়।”, প্যানডেমিক সমস্যা শেষ হলে তিনি এই ক্যাম্পারদের নিয়ে আবাসিক ক্যাম্প এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চল ঘুরিয়ে দেখানোর প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত আরেক বিশেষ অতিথি প্রফেসর ড. ইজাজ হোসেন স্যার তার বক্তব্যে বলেন “আজকের তরুন প্রজন্ম ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ভয়াভহ ফলাফলের সম্মুখীন হবে। তাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে।” তিনি আরও বলেন “জলবায়ু পরিবর্তনের জন্য গরীব দেশগুলো দায়ী না হলেও এর ফলাফল সবাইকে ভোগ করতে হবে।”

বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল তার বক্তব্যে বলেন “ জলবায়ু পরিবর্তনকে আমাদের মেধা ,জ্ঞান এবং বুদ্ধি দিয়ে সম্মুখীন করতে হবে।” তিনি আরোও বলেন “আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে অনেক ভালো করছে। তাদের একটু সুযোগ করে দিলেই তারা অনেক ভাল অর্জন এনে দিতে পারবে”।

এছাড়াও দুজন ক্যাম্পার নুরেন তাসনিম এবং নাইমুল ইসলাম তাদের অনুভূতি ব্যাক্ত করে বলে- তারা অনেক আনন্দিত এই ক্যাম্পে যুক্ত হয়ে এবং এই ক্যাম্প থেকে তারা জলবায়ু, কেসস্টাডি সহ আরও নানান বিষয়ে অনেক কিছু শিখতে পারছে। তারা আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে ভালো করার জন্য আশাবাদি।

ভলিন্টিয়ারদের পক্ষ থেকে সজীব বর্মন অলিম্পিয়াডটি আয়োজন করার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, এই অল্প সময় এত সুন্দর আয়োজনে সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলে প্রতি তিনি কৃতজ্ঞ।

সমাপনি বক্তব্যে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান বলেন, “শিক্ষার্থীদের প্রত্যেকেই তার যায়গা থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে কাজ করতে হবে। স্ক্রিন আসক্তি কমিয়ে কিভাবে আরও ভাল ভাবে বাস্তব যোগাযোগ ও পড়াশোনা চালানো যায় সেটা খুঁজে বের করতে হবে। এরপর সকলের সুস্থতা কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।

এর আগে গত ১৬ জুলাই ২০২১, শুক্রবার বাংলাদেশে প্রথমবারের মত বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করা হয়। দেশের সকল জেলা হতে ১৪-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা একটি অনলাইন প্লাটফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।  যেখানে প্রথম রাউন্ডে প্রায় ১৪০০ জন শিক্ষার্থী থেকে জাতীয় পর্বের জন্য মোট ২৫০ জনকে নির্বাচিত করা হয়। জাতীয় পর্বের অংশগ্রহণকারীদের থেকে মোট ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।  সারাদেশ থেকে এই ৫০ জন বিজয়ীকে নিয়ে গত ২৬-৩০ জুলাই ৫ দিন ব্যাপী অনলাইনে প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেন্টর হিসেবে ছিলেন  বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ভলিন্টিয়ারসহ  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১৪-১৭ বছর বয়সী স্কুল-কলেজের জন্য শিক্ষার্থীদের বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের আয়োজন  করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি