বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

‘বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে ইভ্যালি

দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এবার ‘বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে। গ্রাহকের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসবেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইভ্যালির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় আয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে স্যামসাং, মিনিস্টার, যমুনা, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নোকিয়ার মত দেশ সেরা প্রতিষ্ঠান। গ্রাহক যে কোনো পণ্য অর্ডার দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে ইকুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে সকল পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) পাওয়া যাবে। গ্রাহক আগে পণ্য বুঝে পাবে এরপর টাকা পেমেন্ট দেবে। ফলে গ্রাহক ঝামেলামুক্ত হয়ে তার কাঙ্ক্ষিত সেরা পণ্যটি দ্রুত পেয়ে যাবে। মূলত ইভ্যালিতে যেসব অর্ডার আসবে সেগুলো দেখে মার্চেন্ট সরাসরি ইকুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে। ইকুরিয়ার পণ্যের টাকা পেয়ে সেগুলো মার্চেন্টকে পেমেন্ট দেবে। ইভ্যালি শুধুমাত্র তার লভ্যাংশ মার্চেন্ট থেকে পেয়ে যাবে।

নতুন ক্যাম্পেইন সম্পর্কে মোহাম্মাদ রাসেল বলেন, গ্রাহকদের সেরা অফার দেয়ার জন্য আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। ইতিমধ্যে কয়েক’শ সেলার তাদের অফারের কথা জানিয়েছেন। দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচানো যাবে। আমরা একসঙ্গেই ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। যা হবে বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি