মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

দারাজ আবারো নিয়ে এলো দারাজ মল ফেস্ট -২০২০

৯ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যের উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট 

টেকভিশন ডেক্স: আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মত ব্র্যান্ডপ্রেমীদের জন্য আয়োজন করেছে দারাজ মল ফেস্ট – ২০২০।  ৯ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইনে থাকছে আই লাভ ভাউচার, ব্র্যান্ড ভাউচার, বান্ডেল অফার, ইমেজ রিভিউ কন্টেস্ট, মেগা ডিলস, ব্র্যান্ড ডে, ফ্রি-শিপিং ও ব্র্যান্ড ফ্ল্যাশসেল সহ অন্যান্য আকর্ষণীয় অফার। ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে এস্কয়ার ইলেকট্রনিক্স, ডাবুর বাংলাদেশ, মোজাম্মেল ফুড ও স্যামসাং বাংলাদেশ।

ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ ও নোট ২০ আলট্রা, ইনফিনিক্স হট নাইন প্লে এবং অপ্পো এ ১২ ফোনের এক্সক্লুসিভ লঞ্চ। এছাড়াও থাকছে প্রি-পেমেন্টের মাধ্যমে ১০% ডিসকাউন্ট (প্রতি অর্ডারে সর্বোচ্চ ১০০০ টাকা) যা শুধুমাত্র ব্যাংক কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। 

উল্লেখ্য, দারাজ মল হল বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্টোর যা শতভাগ আসল ব্র্যান্ডের পণ্য পাওয়ার নিশ্চয়তা দেয় এবং সাথে রয়েছে ১৪ দিনের মধ্যে রিটার্ন পলিসি বা ক্রয় ফেরত সুবিধা। দারাজ মলে রয়েছে প্রায় ৪৬,০০০ হাজার পণ্য ও ৩৮০ টি জেনুইন ব্র্যান্ড স্টোর যার মধ্যে উল্লেখযোগ্য হল- কেমেই বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, বাটা, মনি ট্রেডার্স, ট্রেন্ডজ, ওয়ালটন, ডাবুর, মোটরোলা, অ্যাপেক্স, সাউথ বাংলা কম্পিউটারস, এশিয়ান পেইন্টস, স্টুডিও এক্স,  ফোকালিউর কসমেটিকস ইত্যাদি। 

দারাজমল ফেস্ট ক্যাম্পেইনের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২৮,৩০০ টাকায় শিগো ১ টন এয়ার কন্ডিশনার, সনি ব্রাভিয়া ৪৩” স্মার্ট টিভি মাত্র ৩৭,০০০ টাকায়, কেমেই ইলেক্ট্রিক রিচার্জেবল ট্রিমার মাত্র ১,০৯৯ টাকায়, মাত্র ১,৬০০ টাকায় নেভিফোর্স ডার্ক ব্রাউন মেন্স ওয়াচ এবং নোকিয়া ৬.২ ফোন – ৬৪ জিবি রোম ও ১৫ মেগা পিক্সেল মাত্র ১৯,৭৯৯ টাকায়। 

এ উপলক্ষে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক বলেন- “ দারাজ মল ফেস্টের মধ্য দিয়ে দেশের আসল সব ব্র্যান্ডগুলোকে আমরা আবারো একত্রিত করেছি, যেখানে ক্রেতারা নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন মানসম্মত এবং শতভাগ আসল ব্র্যান্ডের পণ্য, ১৪ দিনের মধ্যে পণ্য ফেরতের সুবিধা ও দ্রুততম ডেলিভারি। পাশাপাশি গ্রাহকরা বিভিন্ন ভিডিওতে দেখে নিতে পারবেন কিভাবে দেশের জনপ্রিয় তারকারা দারাজ (daraz.com.bd) মলের সাথে তাদের কেনা-কাটার অভিজ্ঞতা প্রকাশ করেছেন। আশা করছি, দারাজ মল ফেস্টের মাধ্যেমে ক্রেতাদেরকে একটি অসাধারণ শপিং অভিজ্ঞতা উপহার দিতে পারব”। 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি