শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka

ডিআইইউতে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপিত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকে রূপদানকারী প্রকৌশলীদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অক্লান্ত প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে ৭ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে।

- Advertisement -

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, পোস্টার উপস্থাপনা, প্রকল্প প্রদর্শনী, বিশিষ্ট প্রকৌশলী ও শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তৃতা, কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা এবং পৃথক পৃথক বিভাগের সাংস্কৃতিক পরিবেশনা। দিবসটি উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনোতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা  কাউন্সিল (বিইপিআরসি) ’র চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ্যাপক ড. এম. রোকনুজ্জামান অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান এবং প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ড. মিয়া এম. হুসেইনুজ্জামান।

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

স্যাটেলাইট কল ও মেসেজিং প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল...

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে...

২৮ জানুয়ারি থেকে শুরু ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক...

জাতীয় ডাটা সেন্টারে জিপিইউ ক্লাউড ও পিএএএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিডিসেট প্রকল্পের আওতায় দীর্ঘদিন অব্যবহৃত উন্নত গ্রাফিক্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img