শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

স্মার্ট বাংলাদেশ বিষয়ক টিভি-শো ‘মিশন ২০৪১: আমিই সল্যুশন’

টেকভিশন২৪ ডেস্ক:  ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণে বিভিন্ন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে নির্মিত টেলিভিশন শো ‘মিশন ২০৪১: আমিই সল্যুশন’ আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে টেলিভিশনের পর্দায় আসছে।

এসপায়ার টু ইনোভেট-এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডিমিডিয়া) নির্মিত এই টিভি-শো চলতি মাসজুড়ে (ডিসেম্বর) বিটিভি, সংসদ বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, একাত্তর টিভি ও দীপ্ত টিভি প্রচারিত হবে। পাশাপাশি চরকি, টফি, বঙ্গ, আইস্ক্রিন, দীপ্তপ্লে, সিনেম্যাটিক ও ড্রিমস্ট্রিমসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মসহ এটুআই-এর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই শো প্রচারিত হবে।

প্রাথমিকভাবে আট পর্বে নির্মিত ব্যতিক্রমী এই টিভি শো-এর সঞ্চালনা করেছেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। এটুআই-এর কালচার ও কমিউনিকেশনস-এর প্রধান পূরবী মতিন-এর পরিকল্পনা ও তানিম নূরের পরিচালনায় নির্মিত হয়েছে এই টিভি-শো।

এই টিভি-শো স্মার্ট শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, গ্রাম-শহর, সরকার, পরিবেশ ও বিনোদন-এমন ০৮ পর্বে নির্মিত হয়েছে। প্রতিটি পর্বে থাকছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের নানা সাফল্য ও চ্যালেঞ্জের গল্প। একইসঙ্গে উদ্ভাবন-নির্ভর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সময়োপযোগী ও অনুকরণীয় সম্ভাবনার দিক তুলে আনা হয়েছে পর্বগুলোতে। এছাড়াও খাতভিত্তিক নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, উদ্ভাবক ও অংশীজনদের অংশগ্রহণে রাখা হয়েছে স্বতঃস্ফূর্ত আলোচনা। যেখানে আগামীর অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলে তাদের অভিজ্ঞতা প্রসূত নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং অগ্রযাত্রার নতুন দিক তুলে ধরেছেন।

‘মিশন ২০৪১- আমিই সল্যুশন’ এই শো’র মাধ্যমে দেশের সর্বস্তরের নাগরিকগণ দেশের ভবিষ্যত শিক্ষা, স্বাস্থ্য, সরকার, কৃষি ও খাদ্য, শহর/গ্রাম, কর্মসংস্থান ও দক্ষতা, মিডিয়া এবং অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে পারে তার সামগ্রিক ধারণা পাবেন। একইসঙ্গে দেশে উন্নয়নমুখী ও মেধাসম্পদের সাথে সংশ্লিষ্টদের অনুকূল ও ভারসাম্যপূর্ণ একটি মেধাসম্পদ অবকাঠামো কেমন হতে পারে এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে মেধাসম্পদকে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও কৌশলসমূহের অপরিহার্য অংশ হিসেবে কীভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে সে বিষয়েও ধারণা পাবেন।

৩৫ মিনিট ব্যাপ্তি বিশেষ এই টিভি-শো’তে ভবিষ্যত বাংলাদেশকে চিত্রায়িত করার জন্য হাই-রেজ্যুলেশন-টুডি এনিমেশনসহ মোশন গ্রাফিক্স ও টেক্সট অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। এই টিভি-শো’র মাধ্যমে দেশের নাগরিকগণ একজন ভবিষ্যত নাগরিকের দায়িত্ব-কর্তব্য, আচরণ ও ব্যক্তির উন্নয়নের সার্বিক বিষয় সম্পর্কে জানতে পারবেন। এই শো’র মাধ্যমে স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য ও ইতিবাচক দিক তুলে ধরা হবে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট-এটুআই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি-নির্ভর নাগরিক সেবাকে অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনমূলক করার কার্যক্রম পরিচালনা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি