বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

গ্রামীণফোন ও মনিকো ফার্মার মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: মনিকো ফার্মা লিমিটেডের কর্পোরেট গ্রাহকদের মোবিলিটি সেবা এবং আইসিটি ও আইওটি সল্যুশন প্রদানের লক্ষ্যে কোম্পানিটির সাথে একটি চুক্তি সই করলো গ্রামীণফোন। রাজধানীর জিপি হাউজে সম্প্রতি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং মনিকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর মো: রেজওয়ান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় মনিকো ফার্মার কর্পোরেট গ্রাহকরা দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করতে গ্রামীণফোনের মোবিলিটি সেবার পাশাপাশি বিভিন্ন আইসিটি এবং আইওটি সল্যুশন ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ বলেন, “মনিকো ফার্মার উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে গ্রামীণফোনের অত্যাধুনিক আইসিটি সল্যুশনগুলো বিশেষ ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, “গ্রাহক-কেন্দ্রিক ডিজিটালাইজেশন এবং তাদের ক্রমবর্ধমান ডিজিটাল জীবনধারার বিভিন্ন চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে গ্রামীণফোন। পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি টেলকো-টেক কোম্পানি হওয়ার পথে অগ্রসর হচ্ছি আমরা।”

দেশব্যাপী গ্রাহকদের উন্নত সেবা প্রদানে জিপি ধারাবাহিকভাবে আধুনিকীকরণ এবং ভবিষ্যতের জন্য নেটওয়ার্ক তৈরিতে বিনিয়োগ করছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের এই শীর্ষ কর্মকর্তা।

মনিকো ফার্মা লিমিটেড দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এনএসএআইডি, পেশী শিথিলকারী, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-আলসারেন্ট, অ্যান্টিহিস্টামাইন এবং অন্যান্য ওষুধ উৎপাদনে কোম্পানিটির রয়েছে বিশেষ অভিজ্ঞতা।

এই অংশীদারিত্বের মাধ্যমে কোম্পানির কার্যক্রমে আরো গতি আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মনিকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজওয়ান হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ইমার্জিং বিজনেস এস এম জাহাদুল আরাফিন, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশন আরবিদ চৌধুরী, মনিকো ফার্মা লিমিটেডের সিনিয়র জিএম (সিএফও) মো: শাজাহান সিরাজ এবং ইন-চার্জ (পিএমডি) দেবাশীষ দাসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি