বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.8 C
Dhaka

উধাও অনলাইন ট্রাভেল এজেন্সি ‘২৪ টিকেট ডটকম’

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনা থাকলেও কিছু প্রতিষ্ঠানের প্রতারণার কারণে বিশ্বাসযোগ্যতা হারাতে বসেছে অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) ব্যবসা। পিকে হালদারের হাল ট্রাভেল সার্ভিস (হাল ট্রিপ নামে পরিচিত) গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়। এবার একই পথে পা বাড়ালো আরেক ওটিএ ‘২৪ টিকেট ডটকম’। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এজেন্সিগুলোর অভিযোগ, কমপক্ষে ২০ কোটি টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

যাত্রা শুরুর পর থেকেই ‘২৪ টিকেট ডটকম’ গ্রাহক টানতে অস্বাভাবিক মূল্যছাড়ের অফার দেওয়া শুরু করে। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবকে কেন্দ্র করে দেয় বিশেষ অফার, এমনকি বিনামূল্যের টিকিটও! এয়ারলাইন্স থেকে ৭ শতাংশ হারে কমিশন পেলেও এজেন্সিগুলোকে কাছে টানতে তাদের কমিশন দেয় ১২ শতাংশ পর্যন্ত। বাড়তি লাভের আশায় অনেক ট্রাভেল এজেন্সি যুক্ত হয়ে এ প্রতিষ্ঠানে।

ট্রাভেল এজেন্সিগুলোর অভিযোগ, এপ্রিলের মাঝামাঝিতে হুট করে বন্ধ হয়ে যায়  প্রতিষ্ঠানটির ফোন নম্বরগুলো। অনেকে মহাখালী ডিওএইচএস-এ গিয়ে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলতে দেখে। এক পর্যায়ে অনলাইনেও গায়েব হয়ে যায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ফোন নম্বর বন্ধ পেয়ে বাধ্য হয়ে অনেকেই কাফরুল থানায় জিডি ও মামলা করেন। আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, কাফরুল থানায় কমপক্ষে ২০ ভুক্তভোগী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জিডি করেছেন। ২১ মে আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহিম একটি জিডি করেন। তিনি বলেন, আব্দুর রাজ্জাকের ঢাকা ও গ্রামের বাড়িতে গিয়ে তাকে পাইনি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি তাদের কাছে এক লাখ টাকা পাবো।

জানা গেছে, ২০১৯ সালের মে’তে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম (www.24tkt.com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা বিডি ট্যুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান। বিডি ট্যুরিস্টেরও একক মালিকানায় রয়েছেন মো. আব্দুর রাজ্জাক।

প্রতিষ্ঠানটির মালিকানায় কাগজে-কলমে আছে পাঁচজনের নাম। তারা হলেন, নাসরিন সুলতানা, মো.আব্দুর রাজ্জাক, আসাদুল ইসলাম, প্রদ্যোতবরণ চৌধুরী ও মিজানুর রহমান। মূল উদ্যোক্তা মো.আব্দুর রাজ্জাকের (ব্যবস্থাপনা পরিচালক) বোন নাসরিন সুলতানা। আর তাদেরই বন্ধু আসাদুল ইসলাম। তিনি ছিলেন পরিচালক (ফিন্যান্স) পদে। বাকি দুজন বিনিয়োগকারীর মধ্যে প্রদ্যোতবরণ ছিলেন পরিচালক।

জানা গেছে, প্রতিষ্ঠানটির পরিচালক প্রদ্যোতবরণ চৌধুরী এবং মিজানুর রহমানও থানায় জিডি করেছেন। প্রদ্যোতবরণ প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে গত ডিসেম্বরে অব্যাহতি দিয়ে দুবাই চলে যান তিনি।

মিজানুর রহমান বিনিয়োগকারী হিসেবে থাকলেও কোনও পদে ছিলেন না। তিনি গত ১৯ মে কাফরুল থানায় জিডি করেন। জিডিতে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের মালিকানায় থাকলেও তিনি পরিচালনায় যুক্ত ছিলেন না। প্রায় দুই বছর পর তিনি জানতে পারেন এ প্রতিষ্ঠানে শত কোটি টাকার লেনদেন হয়েছে। যার মধ্যে প্রায় ৯ কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাছে পাবে। এসব হিসাব নিয়ে কথা বললে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।

অন্যদিকে দুবাইতে থাকা প্রদ্যোতবরণ চৌধুরীর বাবা পিয়ুষ কান্তি চৌধুরী ছেলের পক্ষে সিলেটে কোতয়ালী থানায় জিডি করেন। ২২ মে করা জিডিতে বলা হয়, আমার ছেলে দুবাইতে আছেন। লকডাউনের কারণে দেশে আসতে পারছেন না। নিজের নিরাপত্তার জন্য তিনি জিডি করেছেন।

এ বিষয়ে জানার জন্য আব্দুর রাজ্জাক ও নাসরিন সুলতানাকে পাওয়া যায়নি। দুজনেরই ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।  বাংলা ট্রিবিউন অবলম্বনে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি