রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

যে কারণে বন্ধ হতে পারে ৩০ লাখ মোবাইল সিম

টেকভিশন২৪ ডেস্ক: একটি জাতীয় পরিচয়পত্রে ১৫ এর অধিক মোবাইল সিম কার্ড কেনায় নভেম্বরে বন্ধ হতে পারে মোবাইল ফোন অপারেটরদের প্রায় ৩০ লাখ সিম কার্ড। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, একজন নাগরিক একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম কিনতে পারেন। কিন্তু অনেকেই একটি জাতীয় পরিচয়পত্রে ১৫ এর অধিক সিম কার্ড তুলেছেন।

বিটিআরসি জানিয়েছে, একটি জাতীয় পরিচয়পত্রে ৩০টিরও বেশি সিম নিবন্ধন করেছেন, এমন গ্রাহকের সংখ্যা সাত লাখ।  আগামী ১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা কোন সিম বন্ধ বা চালু রাখবেন তা বাছাই করার সুযোগ থাকবে। এরপর তথ্য হালনাগাদ না করলে বন্ধ হয় যাবে সিম কার্ড।

বিটিআরসি বলছে, দেশে মোবাইল সিম কার্ডের সংযোগ রয়েছে ১৮ কোটি ৪০ লাখ। তবে সাত লাখ ২৩ হাজার গ্রাহক নির্ধারিত সংখ্যার চেয়েও অতিরিক্ত ৩০ লাখ সিম নিয়েছেন। এক লাখ ২৩ হাজার ৬৫৭ গ্রাহকের কাছেই রয়েছে ১২ লাখ ৫৭ হাজার ৯৯৩টি অতিরিক্ত সিম।

উল্লেখ্য, ২০১৬ সালে একজন গ্রাহককে সর্বোচ্চ ২০টি সিম ব্যবহারের অনুমতি দেয় বিটিআরসি। একবছর পরই তা সংশোধন করে এ সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি