বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
32.7 C
Dhaka

সিম বিক্রিতে আংশিক বাধা কাটলো গ্রামীণফোনের

টেলিভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে যে নিষেধাজ্ঞা ছিল তা আংশিক প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে প্রতিষ্ঠানটি অব্যবহৃত সিম বিক্রি করতে পারবে। তবে নতুন সিম বিক্রি বন্ধের নিষেধাজ্ঞা বহাল থাকছে, জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, গ্রামীণফোন তাদের কাছে থাকা অব্যবহৃত সিম বিক্রি করতে পারবে। তবে সেবার মান উন্নত না হওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি বন্ধ থাকবে।

টানা ১৫ মাস অব্যবহৃত থাকা সিম সংশ্লিষ্ট অপারেটর বিক্রি করতে পারে। এক্ষেত্রে তিন মাসের জন্য নোটিশ দেওয়া হয়। সব মিলিয়ে টানা ১৮ মাস অব্যবহৃত থাকার পর সিম বিক্রি করতে পারে অপারেটরগুলো।

গত ২৯ জুন অনির্দিষ্টকালের জন্য গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই কেবল নতুন সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।

বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে গত জুলাই পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের সক্রিয় গ্রাহকের সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার, রবির ৫ কোটি ৪৭ লাখ ৭০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৮৪ লাখ ৮০ হাজার এবং টেলিটকের ৬৭ লাখ এক হাজার।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি