বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
28.8 C
Dhaka

সারাদেশ ব্যাপী উই-র উদ্যোগতাদের সকল পণ্য পৌঁছে দিবে ই-কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের স্বনামধন্য ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ই কুরিয়ার এবং বাংলাদেশের মহিলা নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরী জনপ্রিয় দেশীয় পণ্যের অনলাইন সেলিং গ্রুপ Women and e-commerce forum (WE) এর মাঝে চুক্তি স্বাক্ষর হয়েছে।

শনিবার, ৬ নভেম্বর, হাজী শাহাব উদ্দিন কমপ্লেক্স, মহাখালীতে WE এর অফিসে অনুষ্ঠিত হওয়া এই চুক্তির ফলে এখন থেকে আগামী ২ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রাহকের হাতে উই গ্রুপের সকল উদ্যোক্তাদের দেশীয় নানা ধরণের পণ্যগুলো পৌঁছে দিবে ই কুরিয়ার। সুরক্ষিত ও দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় পণ্য  পৌঁছে দেওয়ায় এখন উন্মোচিত হলো সম্ভাবনার এক নতুন দিগন্ত।  

উক্ত অনুষ্ঠানে ই কুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন “বিপ্লব জি রাহুল” (চিফ এক্সিকিউটিভ অফিসার, ই কুরিয়ার), “মোঃ জাহিদুল ইসলাম” (ম্যানেজার- বিজনেস ডেভেলপমেন্ট, ই কুরিয়ার), এবং উর্মি আক্তার (সিনিয়র এক্সিকিউটিভ – বিজনেস ডেভেলপমেন্ট, ই কুরিয়ার) সহ আর অনেকে। একইসাথে উই- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন “নাসিমা আক্তার নিশা” (প্রেসিডেন্ট, উই) এবং সাথে আরো ছিলেন মেম্বার জাহানূর কবির সাকিব এবং ঈমানা হক জ্যোতি।।

এক অদম্য গতিতে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশে মানুষকে ডিজিটাল সেবার পাশাপাশি আমাদের দেশীয় সকল ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে চলেছে ইকুরিয়ার এবং উই। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ই কুরিয়ার বাংলাদেশের পক্ষে বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ই-কুরিয়ার) বলেন, ”আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা উই-এর সকল পণ্য পোঁছে দিব দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে।“

উই- এর পক্ষে “নাসিমা আক্তার নিশা”, বলেন, “ডিজিটাল বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা হলো। টেকনোলজি ভিত্তিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই কুরিয়ার আগামী দিন গুলোতে উই গ্রুপ -এর সকল ব্যবসায়ীদের দেশীয় পণ্য পৌঁছে দিবে দেশজুড়ে। এখন গ্রাহক শুধু আমাদের কাছ থেকে পণ্য কিনেই নিশ্চিন্ত থাকবে না, নিশ্চিন্ত থাকবে তার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিয়ে” ।

টেকনোলজি ভিত্তিক ডিজিটাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই কুরিয়ার, যেখানে গ্রাহক পণ্য পাঠানো বা গ্রহণে পারসন টু পারসন (P2P) ডেলিভারি সুবিধা, ইনস্যুরেন্স সুবিধা, দ্রুততম ডেলিভারি সহ নানা ধরনের অনন্য সেবা পেয়ে থাকেন। অন্যদিকে মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি ভিভো মোবাইল প্রযুক্তির নানা সুবিধাকে নিয়ে এসেছে মানুষের হাতের নাগালে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় এবং একসাথে ই কুরিয়ার ও WE ডিজিটাইজিং সেবা প্রদান করে দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে দুর্বার গতিতে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি