সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
32 C
Dhaka

শেষ হল ৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: বিকাল তিনটায় অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২০)। অনুষ্ঠানেবিডিজেএসও চূড়ান্ত পর্বের বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে বিডিজেএসও ক্যাম্পে অংশ নেয়া ১০০ জন শিক্ষার্থী থেকে ছয়জন চুড়ান্ত বিজয়ী এবং চারজন অনারেবল মেনশন পাওয়া শিক্ষার্থীদের এই পুরস্কার দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সহ-সভাপতি মুনির হাসান, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

ক্যাম্প টেস্ট ও বিডিজেএসও-র সকল পর্বের পারফরমেন্সের ভিত্তিতে সেরা ছয়জনকে বিজয়ী হিসেবে আজ ঘোষণা করা হল।

বিজয়ী শিক্ষার্থীরা প্রতিজন পাবে সাত হাজার টাকা এবং অনারেবলমেনশন পাওয়া শিক্ষার্থীরা প্রত্যেকে দুইহাজার টাকা পুরষ্কার পাবে। এছাড়া বিজয়ী শিক্ষার্থীদেরকে হাই পারফরমেন্স ক্যাম্পের মাধ্যমে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।

এবারের বিডিজেএসও-২০২০ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া সহযোগি হিসেবে আছে প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা।

সমাপনী অনুষ্ঠানের  লাইভ ভিডিও প্রচারিত হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ফেসবুক পেইজ থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি