রবিবার, অক্টোবর ১১, ২০২৬
33.6 C
Dhaka

মেটার ক্যাম্পেইন সরকারের কোভিড মোকাবেলা কার্যক্রমকে আরো শক্তিশালী করেছে

টেকভিশন২৪ ডেস্ক: ২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে ২০০ কোটি মানুষকে স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সাথে যুক্ত করেছে মেটা। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেসবুক ও ইন্সটাগ্রামে ক্যাম্পেইনও চালিয়েছে। বাংলাদেশে সরকার ও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার সাথেও কাজ করেছে মেটা। কোভিড-১৯ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি নিয়ে মানুষকে আরও উদ্বুদ্ধ করতে সহায়তা করেছে। 

গত দুই বছর ধরে মেটা বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চালিয়েছে। স্বাস্থ্য বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতেও তারা জনগণকে সাহায্য করেছে। বাংলা ভাষায় সহজলভ্য কোভিড-১৯ তথ্যকেন্দ্র মানুষকে http://www.corona.gov.bd ওয়েবসাইটের সাথে যুক্ত করেছে। এর মাধ্যমে দেশের মানুষ সর্বশেষ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পেরেছেন। 

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “মহামারি চলাকালীন সময়ে মেটা বাংলাদেশিদের তাদের প্রিয়জনদের সাথে যুক্ত থাকতে এবং সর্বশেষ তথ্য জানতে সাহায্য করেছে। এই সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের প্রসার ঘটানো এবং দেশের মানুষকে টিকা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করা সম্ভব হয়েছে। এর জন্য আমরা মেটা-কে ধন্যবাদ জানাই।” তিনি আরো বলেন, “পৃথিবী আরও বেশি ডিজিটাল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে, জনগণকে নিরাপদ রাখার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এই লক্ষ্যে একসাথে কাজ করে যাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।” 

তথ্য খুঁজে পাওয়া এবং কমিউনিটি গড়ে তোলার জন্য আগের চাইতে এখন মানুষ ইন্টারনেটের ওপর অনেক বেশি নির্ভরশীল। বিশ্ব জুড়ে বিভিন্ন জাতীয় স্বাস্থ্য সংস্থা ও সরকার মেটা প্রযুক্তির নানা প্ল্যাটফর্মে পারসোনালাইজড অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইনগুলোর উদ্দেশ্য হলো কোভিড-১৯ ও এর প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশে ফেসবুক অ্যাডের মাধ্যমে জাতীয় হেল্পলাইন ৩৩৩ সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে যেন তারা সেখানে ফোন দিয়ে সহজেই কোভিড-১৯ সংক্রান্ত সহায়তা পেতে পারে।  

২০২১ সালে নাগরিকদের নিকটবর্তী টিকাদান কেন্দ্র খুঁজে বের করতে সাহায্য করার জন্য ফেসবুক কোভিড-১৯ ভ্যাকসিন ফাইন্ডার চালু করে। এর মাধ্যমে জাতীয় টিকা রেজিস্ট্রেশন পোর্টাল http://www.surokkha.gov.bd-এ গিয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করা আরও সহজ হয়। নির্ভরযোগ্য তথ্য পাওয়া নিশ্চিত করতে মহামারির শুরু থেকে মেটা ২ কোটি ৪০ লক্ষের বেশি ভুল তথ্য সরিয়েছে। বাংলাদেশিদের অনলাইনে ভুল তথ্য শনাক্ত ও প্রতিরোধ করতে সাহায্য করার জন্য গত বছর একটি জনশিক্ষা কার্যক্রম (http://www.fightcovidmisinfo.com) চালু করে প্রতিষ্ঠানটি।  

মেটা-র ফেসবুক পেইজে একটি ভিডিও-তে বাংলাদেশে কোভিড সংক্রান্ত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। এখানে দেখা যায় কীভাবে মেটা-র প্রযুক্তি জাতীয় টিকাদান কার্যক্রম এবং দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইনকে আরো শক্তিশালী করছে।

বাংলাদেশে মেটা-র পাবলিক পলিসি প্রধান সাবহানাজ রশিদ দিয়া বলেন, “আমাদের প্লাটফর্ম ব্যবহার করে নির্ভরযোগ্য তথ্য প্রচার করতে এবং একে অপরকে নিরাপদ রাখতে মেটা সবসময়ই চেষ্টা করে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের সাথে কাজ করে আমরা সবাইকে একত্রিত করছি, মানুষকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রমে সাহায্য করছি। বাংলাদেশেও এ ধরনের পার্টনারশিপ চালিয়ে যেতে পেরে আমরা আনন্দিত।”

মেটা-র প্লাটফর্ম ব্যবহার করে মানুষকে প্রতিনিয়ত কমিউনিটি গড়ে তুলতে এবং একে অপরকে সাহায্য করতে কাজ করে আসছে। ফেসবুকের ব্লাড ডোনেশন ফিচারের মাধ্যমে ১ কোটি ১০ লক্ষ মানুষ নিকটবর্তী ব্লাড ব্যাংক থেকে রক্তদানের সুযোগ সম্পর্কিত নোটিফিকেশন পেয়েছেন। ফেসবুক ও ইন্সটাগ্রামের মাধ্যমে স্থানীয় মানসিক স্বাস্থ্য হেল্পলাইনের সাথে আরো সহজে যোগাযোগ করতে পারছে। 

আরও পড়ুন- বাংলালিংক ওমেনটর ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান আয়োজিত

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি