রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
25 C
Dhaka

ভিভোর ৮ বছর পূর্তিতে ৭০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে চলেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এই দীর্ঘ সময়ে ভিভো শুধু প্রযুক্তির অগ্রগতিই দেখায়নি, অর্জন করেছে কোটি গ্রাহকের আস্থা। সব বয়সী মানুষের চাহিদা মিটিয়ে, বিশেষত বাংলাদেশের তরুণদের পাশে থেকে তৈরি করেছে স্মার্ট জীবনযাত্রার নতুন মানদণ্ড। 

- Advertisement -

যাত্রার শুরু থেকেই ভিভোর মূলমন্ত্র ছিল উদ্ভাবন, মান ও আস্থা। এই মন্ত্রকে ধারণ করেই ভিভো বাংলাদেশে স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং উদ্ভাবনী ফিচারের মাধ্যমে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভিভো এখন কেবল একটি ব্র্যান্ড নয়, এটি দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নির্ভরতা ও পছন্দের প্রতীক।

গ্রাহকদের ভালোবাসা এবং আট বছরের সাফল্য উদযাপনের অংশ হিসেবে ভিভো এনেছে বিশেষ উপহার ও অফার। প্রিয় গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে ৮ম বার্ষিকী উদযাপন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে অফলাইনে। 

এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভোর যেকোনো আউটলেট থেকে ভিভো ওয়াই২১ডি, ওয়াই২৯, ওয়াই৪০০, ভি ৬০, ভি৬০ লাইট এবং এক্স২০০ মডেলগুলো ক্রয় করলেই মিলবে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। মেগা গিফট হিসেবে পাওয়া যাবে এক্স২০০ এ ৭০,০০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ। তবে, অফারটি উপভোগ করা যাবে ক্রয়ের ৭ দিনের মধ্যে এবং এটি শুধুমাত্র এককালীন নগদ পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য (ইএমাই প্রযোজ্য নয়) ।

এছাড়াও, লাকি ড্র এ গ্রাহকরা জিতে নিতে পারবেন রিরো ডাব্লিউ১০, এল১৮ ইয়ারবাড বা রিরো এস৯০ পাওয়ারব্যাঙ্ক। পাশাপাশি থাকবে ২ বছরের বাড়তি ওয়ারেন্টি, ভিভোর অরিজিনাল হেডফোন, রিরো টি১০০, রিরো এফ২০ এবং রিরো বি৩০ নেকব্যান্ড।

৮ম বার্ষিকী উপলক্ষে ভিভো ওয়াই৪০০ মডেলে থাকছে বিশেষ ২,০০০ টাকার মূল্যছাড়, যা গ্রাহকদের জন্য অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অনলাইনেও গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। সোশ্যাল মিডিয়ায় #vivoshare&win12lac এবং #vivo8thYearAnniversaryBD দিয়ে ভিভোর অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্টার শেয়ার করলে প্রতিদিনই মিলবে পুরস্কার এবং গ্র্যান্ড র‍্যাফেলে অংশ নেওয়ার সুযোগ! যেখানে পুরস্কার হিসেবে থাকছে ৮ গ্রাম স্বর্ণ, ভিভো স্মার্টফোন এবং আরও অনেক আকর্ষণীয় উপহার! উভয় ক্যাম্পেইনে শর্তাবলী প্রযোজ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

সর্বশেষ

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ নিয়ে বাজারে ভিভো এক্স৩০০ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে...

টেক অব ইস্তাম্বুলে বাক্কো প্রতিনিধিদল

টেকভিশন২৪ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে ১০–১১ ডিসেম্বর ২০২৫...

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতায়ন করছে গ্রামীণফোন একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের...

নোয়াখালীর মাইজদিতে সিম্ফনি মোবাইলের ৭০তম কাস্টমার কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল গ্রাহকসেবাকে আরও...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img