বুধবার, নভেম্বর ১১, ২০২৬
25 C
Dhaka

মটোরোলার পণ্য পাওয়া যাবে পিকাবুতে

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে পাওয়া যাবে বিশ্ববিখ্যাত মোবাইল ব্র্যান্ড মটোরোলার সব স্মার্টফোন ও একসেসরিজ।  ১৬ ফেব্রুয়ারি পিকাবুর সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত ও পিকাবু ডট কম’র প্রধান নির্বাহী মরিন হোসেন তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার চৌধুরী ফাহরিয়ার, হেড অব সেলস জাকিরুল ইসলাম প্রমুখ।

চুক্তি অনুযায়ী পিকাবু ডট কম’র অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি অফলাইন শপেও এখন থেকে মটোরোলার সব স্মার্টফোন ও একসেসরিজ পাওয়া যাবে।

প্রসঙ্গত, সেলেক্সট্রা ডট কম ডট বিডি’তে (https://www.salextra.com.bd) এখন চলছে ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন। ফলে এই ফেব্রুয়ারি মাসজুড়ে চলা এই ক্যাম্পেইনের আওতায় যারা পিকাবু ডট কম থেকে মটোরোলার পণ্য কিনবেন তারাও এই ক্যাম্পেইনের আওতাভুক্ত হবেন।

ক্যাম্পেইন চলাকালে মটো জি৮ পাওয়ার লাইট, মটো ই৭ প্লাস, মটো জি৯ প্লে এবং মটো জি৯ প্লাস মডেলের ফোন ক্রয় করলে ক্রেতারা নিশ্চিতভাবে মটোরোলার স্মার্টফোন, ফাইভস্টার হোটেলে কাপল ডিনার ও মটোরোলার লাইফস্ট্যাইল পণ্য নিশ্চিত উপহার পাবেন। ক্যাম্পেইন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ

ই ক্যাম্পেইনের আওতায় নতুন অবমুক্ত মটোরোলার ইয়ার বাডস স্পোর্ট, ব্লুটুথ স্পিকার সনিক বুস্ট২১০ এবং ব্লুটুথ স্পোর্ট হেডফোন ভার্ভর্যাপ১০৫ অন্তর্ভুক্ত থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি