বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
31 C
Dhaka

ভিভোর নতুন ফোন, থাকবে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

টিভি২৪ ডেস্ক:  স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবন ও নিত্যনতুন প্রযুক্তি নিজেদের স্মার্টফোনে যুক্ত করায় ভিভো বরাবরই জনপ্রিয়তা পেয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ নতুন স্মার্টফোন নিয়ে আসছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো।

ভিভো বাংলাদেশ জানায়, খুব শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে ভিভোর ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোন। সাইড ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও স্মার্টফোনটিতে থাকবে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহামেদ বলেন, স্মার্টফোন বাজারে ফিঙ্গারপ্রিন্ট আসার পর থেকে প্রায় সবগুলো প্রতিষ্ঠানই এ প্রযুক্তিকে নানাভাবে ব্যবহার করেছে। এর মধ্যে বাজারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আনে ভিভো। এবার ভিভো ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।

বিশেষ পরিস্থিতিতে- যেখানে সময় বাঁচানো প্রয়োজন অথবা ডিভাইসটিকে অনড় রেখে কাজ করা প্রয়োজন, সেখানে, রিয়ার ফিঙ্গারপ্রিন্টের চাইতে সাইড ফিঙ্গারপ্রিন্ট বেশি উপযোগী। খুব শিগগিরই বাজারে ওয়াই সিরিজের এই স্মার্টফোনটি আনবে ভিভো। ওয়াই সিরিজ মূলত আনা হয়েছিল, তরুণদের উদ্দেশ্য করে। তবে, নতুন এই স্মার্টফোন সব বয়সের মানুষ পছন্দ করবে বলে আশা করি।’

নতুন এই স্মার্টফোনটির দাম নিয়ে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে, করোনা মহামারি শুরুর পর- পরপর দুটি ওয়াই সিরিজের ফোন এনেছিলো ভিভো। ভিভো ওয়াই ৫০ ও ওয়াই ৩০। দুটিই মিডরেঞ্জের ফোন। ওয়াই সিরিজের নতুন এই ফোনটিও মিডরেঞ্জের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি