মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27 C
Dhaka

বিয়ের মৌসুম নিয়ে স্যামসাং-এর আকর্ষণীয় “বিবাহ উৎসব” অফার

টেকভিশন২৪ ডেস্ক: নবদম্পতিদের কথা বিবেচনায় রেখে “বিবাহ উৎসব” শীর্ষক এক দুর্দান্ত অফার নিয়ে এলো শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং। এ অফারে বছর শেষে শীতের আগমনী বার্তার সাথে শুরু হওয়া বিয়ের মৌসুমে নতুন জীবন শুরু করতে যাওয়া নবদম্পতিদের জন্য থাকবে টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন ক্রয়ে আকর্ষণীয় মূল্যের ৪টি দুর্দান্ত প্যাকেজ। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

“জীবনের নতুন পথে যাত্রা শুরু হোক স্যামসাং-এর সাথে” – প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হওয়া স্যামসাং’র “বিবাহ উৎসব” অফারে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার – এ ৪টি প্যাকেজ রয়েছে। প্যাকেজ সম্পর্কে নিচে বিস্তারিত দেয়া হলো –

প্ল্যাটিনাম প্যাকেজ: ৫৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টেলিভিশন, ৪৬৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৯ কেজি ফ্রন্ট লোডিং স্টিম ওয়াশ ওয়াশিং মেশিন – মূল্য ২,২৪,০০০ টাকা।

ডায়মন্ড প্যাকেজ: ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি, ৩২১ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৮ কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন – ১,৫৯,৯০০ টাকা।

গোল্ড প্যাকেজ: ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ২৭৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ইনভার্টার ওয়াশিং মেশিন – মূল্য ৯৯,৯০০ টাকা।

সিলভার প্যাকেজ: ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ২১৮ লিটার ফ্রস্ট রেফ্রিজারেটর, এবং ৭ কেজি ওয়াশিং মেশিন – ৭৯,৯০০ টাকা।

পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ছাড়াও প্যাকেজ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা বিনামূল্যে আকর্ষণীয় গিফট ও ০% ইএমআই সুবিধা উপভোগ গ্রহণ করতে পারবেন। ক্রেতারা নির্দিষ্ট মডেলের টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে ক্যাশব্যাক সুবিধাও পাবেন।

“আমাদের “বিয়ের উৎসব” অফারটি তাদের জন্য, যারা শীঘ্রই এমন কিছু নতুন সূচনার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের নতুন জীবনের শুরু হোক স্যামসাংয়ের চমৎকার সব ইলেকট্রনিকস পণ্যের সমাহারে, তাও একেবারেই সাধ্যের মধ্যে”, বলেন স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর।

বিনামূল্যে উপহার পেতে ক্রেতাদেরকে অনুমোদিত ডিলার, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল ও র‌্যাংগস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে ।

আরও বিস্তারিত তথ্যের জন্য কাস্টমার সার্ভিস নম্বরে – ০৮০০০৩০০৩০০।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি