রবিবার, নভেম্বর ২২, ২০২৬
26 C
Dhaka

বাংলালিংক ও এসটিএল এর নির্মিত প্রথম মোবাইল টাওয়ার আনুষ্ঠানিকভাবে চালু

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ও ইন্টারনেট সেবার মান উন্নয়নের লক্ষ্যে একে একে টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে বিটিআরসি থেকে লাইসেন্স প্রাপ্ত মোবাইল টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগ এর সার্বিক তত্ত্বাবধায়ন ও কমিশনের সুশৃঙ্খল রেগুলেটরি কার্যক্রমের ফলে প্রতিনিয়ত টাওয়ার নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বাংলালিংক ও সামিট টাওয়ারস লিমিটেড (এসটিএল)-এর চুক্তির ভিত্তিতে নির্মিত প্রথম মোবাইল টাওয়ার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত টাওয়ারটি প্রতিষ্ঠান দুইটির চুক্তির আওতায় নির্মিতব্য মোট ২৫৯টি টাওয়ারের মধ্যে একটি।

অপর টাওয়ার অপারেটর এবি হাইটেক কনসোর্টিয়াম লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মঞ্জুরুল হাসান ইতোমধ্যে কমিশনকে জানিয়েছেন যে, তাদের আগামী তিন মাসে তিনশত টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাঁরা আরও অবহিত করেছেন যে, প্রতিষ্ঠানটি মোবাইল অপারেটর রবি এর সাথে ১০০ টাওয়ার নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে ৪৮ টি টাওয়ার নির্মাণ করে রবি কে বুঝিয়ে দিয়েছেন। বাকী ৫২ টির নির্মাণ কার্যক্রম এই মাসেই শেষ করবেন বলে আশা প্রকাশ করেন।

বিটিআরসি-এর চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘বিটিআরসি সবসময় নতুন ধরনের নিয়ন্ত্রণ কাঠামোর সম্ভাবনা বিবেচনা করে দেখতে আগ্রহী যাতে টেলিকম অপারেটরগুলো আরও ভালোভাবে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে সক্ষম হয়। টাওয়ারকো নীতিমালা বাস্তবায়ন করে তারা সেবার মান বৃদ্ধি করতে পারবে বলে আমি আশাবাদী।’

সামিট টাওয়ারস এর সাথে উল্লেখিত কার্যক্রম সম্পর্কে বাংলালিংক-এর চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন, এটি আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন এক অধ্যায়। আমরা বিশ্বাস করি, সামিটের সাথে আমাদের চুক্তি বাংলালিংক-এর নেটওয়ার্ক সম্প্রসারণের ভবিষ্যত পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের এগিয়ে রাখবে।’

সামিট কমিউনিকেশনস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ আল ইসলাম বলেন, ‘টাওয়ারকো নীতিমালার আওতায় অনুমোদিত সার্ভিস লেভেল চুক্তির ভিত্তিতে একটি টেলিকম অপারেটরকে টাওয়ার শেয়ারিং সেবা দিতে পেরে আমরা সত্যিই গর্বিত। আসন্ন ৫জি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি অনন্য সু্যোগ।

ইডটকো বাংলাদেশ লিঃ এর পরিচালক (প্রকৌশল) সাব্বির আহমেদ কমিশনে অনুষ্ঠিত বিগত সভায় জানিয়েছিলেন যে, তার প্রতিষ্ঠান ইতোমধ্যে টাওয়ার নির্মাণ কার্যক্রম চালু রেখেছে। তবে অপারেশনাল কার্যক্রম পরিচালনায় কিছু প্রতিবন্ধকতার কথা তিনি তুলে ধরেন। কমিশন থেকে সংশ্লিষ্ট যেকোন ইস্যু স্বল্পতম সময়ে সমাধানের প্রতিশ্রুতি প্রধান করা হয়, তবে বাজার প্রতিযোগিতায় আইন ও বিধানের বাইরে কাজ করলে তার বিষয়ে কঠোর রেগুলেটরি হস্তক্ষেপের বিষয়ে স্মরণ করিয়ে দেয়া হয়।

এছাড়া কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ লিঃ এর ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসের প্রধান আনিস আহমেদ ও জানিয়েছিলেন যে, তাঁরা বিভিন্ন অপারেটরের সাথে বাণিজ্যিক আলাপ আলোচনায় প্রায় শেষের দিকে রয়েছেন। আশা করা যাচ্ছে শীঘ্রই দেশের বিভিন্ন স্থানে টাওয়ার নির্মাণ শুরু করতে পারবেন।

উল্লেখ্য ২০১৮ সালে বিটিআরসি কর্তৃক ০৪ টি টেলিকম টাওয়ার লাইসেন্স হস্তান্তর করা হয়। লাইসেন্সিং নীতিমালা অনুযায়ী টাওয়ার কোম্পানিগুলো মোবাইল টাওয়ার নির্মাণ করে সেগুলো মোবাইলফোন অপারেটরদেরকে সার্ভিস ফির বিনিময়ে ব্যবহার করতে দিতে পারবে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

সর্বশেষ

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি