শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার বিষয়ক ১০ দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষণার্থীকে সনদপত্র দিলো বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: আউটসোর্সিং শিল্পের উন্নয়নে এবং দেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে “Freelancer to Entrepreneur: The shift in Mindset”  শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোসিং (বাক্কো) । ১০টি ব্যাচে মোট ১০৬ জন প্রশিক্ষণার্থী দশ দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পায়। রবিবার ১৩ই মার্চ ২০২২ বিকাল ৪.০০ ঘটিকায় বনানীর গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে এই কর্মশালাটির সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাক্কো।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের সম্মানিত কো-অর্ডিনেটর আবদুর রহিম খান । তিনি তার বক্তব্যে বলেন, “সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৫  বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে । এই লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত আউটসোর্সিং তথা বিপিও শিল্প । ইতোমধ্যে সরকার এই খাতে রপ্তানি ত্বরান্বিত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ১০% রপ্তানি প্রণোদনা প্রদান করছে এবং ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সারদের ৪% রপ্তানি প্রণোদনা প্রদান করে যাচ্ছে । বাক্কো’র ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা তৈরির এই প্রকল্পটি অত্যন্ত প্রশংসনীয় এবং BPC বরাবরই এমন যুগোপযোগী সকল উদ্যোগে বাক্কোর পাশে থাকবে ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, প্রতিটি ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার সক্ষমতা রয়েছে, প্রয়োজন সুনির্দিষ্ট প্রশিক্ষণ এবং গাইডলাইনের । প্রতিটি ফ্রিল্যান্সার যখন এক একজন উদ্যোক্তা হবেন, তারা একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করতে পারবেন, তেমনি তথ্যপ্রযুক্তি পণ্য, সেবা রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন । এই প্রকল্পে পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিজনেস প্রমোশন কাউন্সিলকে ধন্যবাদ জানান ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক অর্থ-সম্পাদক বাক্কো, তানজিরুল বাশার যুগ্মসাধারণ সম্পাদক বাক্কো, কাওসার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক দ্যা কাউ কোম্পানি লিমিটেড,  ডা. তানজিবা রহমান চেয়ারম্যান, বিএফডিএস, ফয়সাল মোস্তাফা প্রধান নির্বাহী কর্মকর্তা ভাইজার এক্স লিমিটেড ।

অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, ফলপ্রসূ ও অর্থবহ করে তোলার জন্য বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং আগত সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন । অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয় ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি