সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
34 C
Dhaka

পদ্মা সেতুতে অপটিক্যাল ফাইবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এনটিটিএন সেবাদানকারী প্রতিষ্ঠান বাহন লিমিটেড পদ্মা সেতুতে অপটিকাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপনে দীর্ঘ মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে।

দেশের দক্ষিণাঞ্চলে ডিজিটাল বাংলাদেশের সকল সুবিধা ও দ্রুতগতির ৫ জি সুবিধা পৌঁছে দেবার জন্য  স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে বহুল প্রতিক্ষিত অপটিক্যাল ফাইবার স্থাপনের মাধ্যমে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলকে সংযোগ করতে যাচ্ছে বেসরকারি NTTN বাহন লিমিটেড। 

সেতু কর্তৃপক্ষের অধীন পদ্মাসেতু, সেতুর এপ্রোচরোড ও অধিগ্রহণকৃত জমি ১৫ (পনের) বছরের লিজ চুক্তির ভিত্তিতে ব্যবহার করে বাহন লিমিটেড প্রায় ২১.৯৫ কিঃ মিঃ অপটিক্যাল ফাইবার স্থাপনের নিমিত্ত সেতু কর্তৃপক্ষের সাথে  চুক্তি স্বাক্ষর সম্পন্ন করলো।

অবহেলিত দক্ষিণ অঞ্চলে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছিয়ে দিতে বাহন লিমিটেড তার উভয় প্রান্তের বিদ্যমান অপটিক্ ফাইবার এর সাথে সেতুর উপর দিয়ে স্থাপিতব্য অপটিক্ ফাইবার সংযোগের মাধ্যমে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনের জন্য দীর্ঘ দিনের প্রচেষ্টা এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ২১ মার্চ, ২০২৪ সাল সেতু কর্তৃপক্ষের সাথে একটি চুক্তিতে উপনীত হয় ।

 উক্ত চুক্তির  মাধ্যমে পদ্মা সেতুর উপর দিয়ে স্থাপিত অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে বাহন লিমিটেড তার  অন্যান্য জেলার সাথে দক্ষিণাঞ্চলের  খুলনা ,বরিশাল ,যশোর ও গোপালগঞ্জ সহ ১৭ টি জেলার সাথে  তার বিদ্যমান অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে ৫ জি সেবা  নিশ্চিত করতে পারবে ।  এর ফলে বাহন লিমিটেড ২০২৪ সালের মধ্যে দেশের প্রায় সকল আইএসপি, আইআইজি এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে সব ধরনের ট্রান্সমিশন সেবা প্রদান করতে সক্ষম হবে। অধিকন্তু ইহা দেশব্যাপী স্মার্ট বাংলাদেশের কাঙ্খিত রূপরেখা বাস্তবায়ন করতে সহজতর হবে বলে আশা করা যায়। এ সংযোগের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থিনীতি, শিক্ষা ,যোগাযোগ সহ সকল নাগরিক সুবিধা ব্যাপকহারে বৃদ্ধিপাবে বলে আশা করা যায়।

উক্ত প্রেক্ষিতে ২১ মার্চ, ২০২৪ সাল  বিকাল ২ ঘটিকায় সেতু ভবনে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের সেতু কর্তৃপক্ষ  –এর পরিচালক (প্রশাসন) জনাব মো: রূপম আনোয়ার এবং  বাহন লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা জনাব এফ এম রাশেদ আমিন (বিদ্যুত) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি