বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

দেশে চালু হলো ধামাকাশপিং ডটকম

টিভি২৪ ডেস্ক: সবার জন্য আকর্ষণীয় অফার আর দুঃশ্চিন্তা ছাড়াই কেনাকাটার জন্য দেশে যাত্রা শুরু করলো ই-কমার্স প্লাটফর্ম ধামাকাশপিং ডটকম। সম্প্রতি ‘মাত্র ১০ টাকায় টি-শার্ট’ ক্যাম্পেইনের মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে ই-কমার্স প্লাটফর্মটি।

ইতিমধ্যে ধামাকাশপিং ডটকম বেশকিছু বিশেষ অফার এনেছে যেমন: ওয়ালটন প্রিমো আরএম৪ লঞ্চিং, মিনিস্টার টিভির সঙ্গে কম্বো অফার, ম্যাকবুক প্রোতে ডিসকাউন্টসহ আরও অনেক। পাশাপাশি গ্রাহকরা ক্যাশব্যাক অফার অথবা রয়েলটি পয়েন্ট অফারও পাবেন। থাকছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সুবিধা। তাছাড়া যেকোনো পণ্য কিনে ক্রেতারা ৭ থেকে ২১ দিনের মধ্যে ডেলিভারি পাবেন এবং পেমেন্ট করা যাবে ব্যাংক ডিপোজিট, অনলাইন পেমেন্ট, বিকাশ ও এর মাধ্যমে। অধিক পণ্য এবং গ্রাহকদের বিক্রয়োত্তর সেবাসহ সব ধরনের সেবা দিতে ৭ হাজার স্কয়ারফিটের অফিস ও টঙ্গিতে ওয়্যারহাউজ স্থাপন করেছে ধামাকাশপিং।

ধামাকাশপিং ডটকমের আরও ফিচারের মধ্যে অন্যতম হলো দ্রুত ডেলিভারি সুবিধা, অ্যাপের মাধ্যমে কেনাকাটা, পণ্য মজুদের লাইভ স্ট্রিমিং ও সহজেই বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা।

ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, “বাংলাদেশে নতুন ই-কমার্সের যাত্রা শুরু করতে পেরে আমরা খুব আনন্দিত। আমরা আশা করছি ধামাকাশপিং দিয়ে গ্রাহকদের জন্য নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারব। তিনি আর জানান, “আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসাকেও বাড়াতে উৎসাহ দেবো। আমাদের প্লাটফর্মে যে লভাংশ হবে তা থেকে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষ করে প্রতিবন্ধী শিশুদেরও সহায়তা করবো।”

শিগগিরই অসংখ্য ডিসকাউন্ট ক্যাম্পেইন ও পণ্য যেমন বাইক, স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, কম্বো গ্রোসারি, শীতের পোশাক ইত্যাদি নিয়ে হাজির হচ্ছে ধামাকাশপিং। স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড যেমন বাজাজ, টিভিএস, লিফান, ওয়ালটন, এডিসনসহ আরও অনেকেই ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছে।

আরো বিস্তারিত জানতে (www.dhamakashopping.com) এই ঠিকানায়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি