সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
26 C
Dhaka

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ : টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কে মহল বিশেষের অপতৎপরতার বিষয়ে মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার-এর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে মন্ত্রী প্রতিক্রিয়া ব‌্যক্ত করে বলেন, “২৬ শে মার্চ ২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে নগদ এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়?

যেখানে নগদ এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক- বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সমস্ত সরকারি ভাতা পাচ্ছে ডিজিটালি, ১০০ ভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো?

এটি স্পষ্ট করে বলা দরকার যে নগদ এর জন্য ডাক বিভাগের কোন ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। নগদ এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে, এতে কোন অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না।

নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য, নগদ এর সাথেই থাকুন’’।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

সর্বশেষ

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে “মিলিয়নিয়ার” অফার ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ...

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি