শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
34 C
Dhaka

টেলিযোাগাযোগ মন্ত্রীর সাথে সাক্ষাতকালে এফোরএআই ইন্টারনেট্ সহজ লভ‌্যতার জন‌্য বাংলাদেশ রোল মডেল

spot_img
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ পৃথিবীর কাছে ইন্টারনেটের সহজলভ‌্যতার জন‌্য রোল মডেল, বলেছেন বাংলাদেশে সফররত এলায়েন্স ফর এফোর্ডেবল ইন্টারনেট- (এফোরএআই) প্রতিনিধিদল। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সাথে আজ তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাতকালে তারা এ প্রশংসা করেন।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক আখ‌্যায়িত করে বলেন, আমাদের জীবনে ইন্টারনেট শ্বাস-প্রশ্বাসের মতো। দেশের মানুষের ডিজিটাল জীবনধারা নিশ্চিত করতে প্রতিটি অঞ্চলে নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে সরকারের গৃহীত কর্মসূচি তিনি তুলে ধরেন।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন উদ‌্যোগ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব‌্যান্ড নেটওয়ার্ক পৌছে দেওয়ার পাশাপাশি দেশের শতকরা ৯৮ভাগ এলাকায় ৪জি নেট ওয়ার্ক পৌঁছে দেয়া হয়েছে। এরই মাঝে ৫জি স্পেকট্রাম নিলাম করা হয়েছে এবং ৫জি চালু করা হয়েছে। তিনি একই সাথে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কানেক্টিভিটির প্রসারের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন যে এখন মধুপরের পাহাড় বা হাওরে বসে ইন্টারনেটের সহায়তায় তরুণ তরুণীরা বিদেশে আউটসোর্সিং এর কাজ করতে পারে।
 
তিনি বলেন, ২০০৮ সালে দেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ইন্টারনেট ব‌্যবহৃত হতো এবং ব‌্যবহারকারীর সংখ‌্যা ছিলো মাত্র ৮ লাখ। ২০২০ সালে কোভিড শুরুর প্রাক্কালে দেশে ১০০০ জিবিপিএস ইন্টারনেট ব‌্যবহৃত হতো। বর্তমানে তা বেড়ে ৩৪৪০ জিবিপিএসে উন্নীত হয়েছে এবং ব‌্যবহারকারীর সংখ‌্যা প্রায় তের কোটিতে উন্নীত হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, দেশে নেটওয়ার্কের বর্ধিত চাহিদা মিটিয়ে সৌদি আরব, ভারত ও ভূটানে ব্রডব‌্যান্ড রপ্তানি করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক‌্যাবল সংযোগের কাজ শুরু করেছে। তৃতীয় সাবমেরিন সংযোগ সম্পন্ন হলে অতিরিক্ত আরও প্রায় তের হাজার দুই শত জিবিপিএস ব্যান্ডউইদথ সংযুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।
 
সাক্ষাতকালে প্রতিনিধিদল গত চার বছরে বাংলাদেশে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেট সম্প্রসারণে সরকারের গৃহীত উদ‌্যোগ ও অগ্রগতি অভাবনীয় বলে উল্লেখ করে। তারা ব্রডব‌্যান্ড ইন্টারনেটের মূল‌্য সকল অঞ্চলের সকল মানুষের জন‌্য এক দেশ এক রেট কর্মসূচিকে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করে এজন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।
 
সংস্থার বাংলাদেশ সমন্বয়ক শহীদ উদ্দিন আকবর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন সংস্থার গ্রোবাল পলিসি বিষয়ক কর্মকর্তা এলিনোর এবং এশিয় প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সমন্বয়কারী আনজু মাংগল । প্রতিনিধি দলের পক্ষ থেকে ইন্টারনেটের ব্যাপক প্রসার ও এটি সকল মানুষের কাছে সহজলভ্য করে পৌছে দেবার জন্য আহ্বান জানান। তারা উন্টারনেটের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে অন্য দেশগুলোর কাছে উদাহারণ হিসেবে তুলে ধরার আশাবাদ ব্যবক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি