সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
29 C
Dhaka

টেলিটকের সঙ্গে চুক্তি করেছে সামিট টাওয়ার্স

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি টেলিটকের প্রধান কার্যালয়ে সামিট টাওয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আরিফ আল ইসলাম এবং টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় সামিট টাওয়ার্সের প্রধান শেয়ার হোল্ডার সামিট কমিউনিকেশন্সের চেয়ারম্যান মোঃ ফরিদ খানসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাহাব উদ্দিন জানান, দেশজুড়ে ফাইভজি নেটওয়ার্ক সেবা বিস্তারে ২ হাজার ৫০০ বেইজ স্টেশন স্থাপনের বড় পরিকল্পনা করছে টেলিটক।

দেশের প্রথম অপারেটর হিসেবে ফাইভজি সেবা চালু করেছে টেলিটক। এছাড়া টেলিটক নিয়মিতই সম্প্রসারণ করে চলেছে নেটওয়ার্ক ব্যবস্থা। ইতো মধ্যে দেশের ৬৪টি জেলা, ৪০২টি উপজেলাসহ বেশিরভাগ হাইওয়ে কাভারেজের আওতায় এনে এখন চলছে সর্বত্র নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পৌঁছে দেয়ার কাজ। আর ১০ বছর ধরে সামিট কমিউনিকেশন্সের ফাইবার অপটিক অবকাঠামোর মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী করছে টেলিটক।

সামিট কমিউনিকেশন্সের চেয়ারম্যান মোঃ ফরিদ খান বলেন, ইতোমধ্যে সামিট টাওয়ার্স ৫৬ টি জেলায় ৭০০ টাওয়ার নির্মান করেছে। বাকি জেলাগুলোতেও টাওয়ার সম্প্রসারণ এর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। 

মোবাইল অপারেটরদের জন্য ২০১৮ সাল হতে দেশজুড়ে টেলিকম টাওয়ার অবকাঠামো উন্নয়ন করছে সামিট টাওয়ার্স। সামিট গ্রুপের প্রতিষ্ঠান টেলিযোগাযোগ খাতে অপটিক ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন, গেইটওয়ে সেবার পাশাপাশি টাওয়ার ব্যবস্থাপনায় কাজ করছে ।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি