সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

এমএফএস এর অপব্যবহার রোধে সচেতনতা বাড়াতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা

টেকভিশন২৪ ডেস্কঃ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় দু’দিনের সমন্বয় কর্মশালা আয়োজন করেছে বিকাশ। প্রথম দিনে খুলনার হোটেল ডিএস প্যালেস-এ ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা’য় অংশ নেন খুলনা জেলার ১২০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যরা। দ্বিতীয় দিন খুলনার সিটি ইন হোটেলে, খুলনা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের জন্য আয়োজন করা হয় ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক কর্মশালা’।

তদন্তকারী কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিকাশের এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান, এনডিসি, পিএইচডি; খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা; অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। এই কর্মশালায় অংশগ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ৩৫ জন তদন্তকারী কর্মকর্তা।

দুইদিন ব্যাপী কর্মশালায় প্রথম দিনে এজেন্টদেরকে সচেতন করার পাশাপাশি এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি, এজেন্ট এবং চ্যানেল পার্টনারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অপরাধী চক্র চিহ্নিতকরণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিতীয় দিনে খুলনা মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সকল আইন কঠোরভাবে প্রতিপালন করে বিকাশ তার প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বিকাশ স্বপ্রণোদিত হয়ে এএমএল৩৬০ অ্যাপ এর মাধ্যমে এজেন্টদের সকল কর্মকান্ড তদারকি করে থাকে এবং কোনো ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এসব বিষয়েই এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে বছরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় খুলনায় দুই দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করা হলো।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি