বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে লংকাবাংলা ফাইন্যান্স

টেকভিশন২৪ ডেস্ক: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, যা একটি ক্রমোন্নতিশীল নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সম্প্রতি আন্তর্জাতিক সনদ প্রদানকারী সংস্থা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট (বিএসআই) হতে আইএসও/আইইসি ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে।

আন্তর্জাতিক মানদণ্ড ধারণ এবং প্রয়োগ পূর্বক প্রতিদিনের তথ্য সুরক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মান সুনিশ্চিতকরণ এবং সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিতকল্পে দক্ষতা প্রয়োগ এবং সংবেদনশীল তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য লংকাবাংলা ফাইন্যান্স কে এই সনদ প্রদান করা হয়েছে।

এখানে উল্লেখ্য যে, এন্টারপ্রাইজ ইনফোসেক কন্সাল্ট্যান্টস (ইআইসি) প্রতিষ্ঠানটি কন্সালটেন্সি বিষয়ক যাবতীয় দায়িত্ব পালন করেছে। এই সনদ দ্বারা নির্দেশিত হয় যে, এর আওতাধীন সকল কর্ম বিভাগ এবং ইউনিট (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মানব সম্পদ বিভাগ, জেনারেল ইনফ্রাস্ট্রাকচার ও সার্ভিসেস বিভাগ এবং কার্ড অপারেশনস ইউনিট) নিরাপত্তা সংক্রান্ত দক্ষতার সাথে সকল প্রক্রিয়া, নীতি, কার্যকলাপ এবং অবকাঠামো, আন্তর্জাতিক মানদণ্ড এর সকল ধাপ মেনে চলেছে।

সনদ অর্জন বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার। তিনি বলেন, “আইএসও ২৭০০১ সনদ প্রাপ্তির ব্যাপারে জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই অর্জন যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ব্যতিক্রমী। আমাদের ব্যবসায়ের একটি অপরিহার্য অঙ্গ হল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং আমরা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠান তথ্য সুরক্ষা কর্মকান্ডে সর্বোত্তম ভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং আবশ্যিকভাবে তথ্য সুরক্ষার মৌলিক বিষয় হল গোপনীয়তা, সত্যতা এবং সহজলভ্যতা নিশ্চিতকরণ।

আইএসও/আইইসি ২৭০০১:২০১৩ সনদ প্রাপ্তি আর্থিক প্রতিষ্ঠান গুলোর জন্য বাংলাদেশ ব্যাংক এর নির্ধারিত আবশ্যিক পালনীয় বিষয় গুলোর মধ্যে একটি, এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড নিয়ন্ত্রক সংস্থার (বাংলাদেশ ব্যাংক) নির্দেশনা অনুসরণ করে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আইএসও সনদ হল প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যের আলোকে তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার প্রক্রিয়া প্রতিষ্ঠা, বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এবং ক্রমাগত তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করার একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে তথ্য সুরক্ষা ঝুঁকির মূল্যায়ন এবং তার আঙ্গিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এর বিষয়টি নিশ্চিত করে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি