সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

অ্যাপে লাইভ দেখে কেনাকাটার প্রযুক্তি এখন দেশে

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাপে শপেবল লাইভস্ট্রিম ফিচার চালু করছে। ১৫ সেপ্টেম্বর থেকে লাইভস্ট্রিম প্রযুক্তির মাধ্যমে ক্রেতারা দারাজের রিয়েল-টাইম কনটেন্ট দেখতে পাবেন এবং ক্রেতা ও বিক্রেতারা একে অপরের সাথে আরও সহজে যোগাযোগ করতে পারবেন।

এই লাইভস্ট্রিম ফিচার ছাড়াও, নতুন ইউজার ইন্টারফেসে ক্রেতারা বিক্রেতাদের সাথে কমেন্টের মাধ্যমে সরাসরি যুক্ত হতে পারবেন। এতে পণ্য উপস্থাপন, ট্রিভিয়া গেইম ও প্রশ্নোত্তর সেশন সহ বিভিন্ন ধরনের কনটেন্ট থাকবে।  

উল্লেখ্য, এই প্রযুক্তির কল্যানে ক্রেতারা সরাসরি দারাজ অ্যাপেই সেলারদের অধিক রেটিং যুক্ত পন্যের রিভিউ ভিডিও লাইভ দেখতে পারবেন এবং পন্য সম্পর্কে সকল প্রশ্ন লাইভেই করে সরাসরি সেলারদের কাছ থেকে অথবা ইন্ডস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে জানতে পারবেন। লাইভ চলাকালীন সময়ে দারাজে থাকবে আকর্ষণীয় সব অফার যা শুধুমাত্র লাইভে যোগ দিলেই পাওয়া যাবে। তাছাড়াও এই প্ল্যাটফর্মে থাকবে গেইম শো, কমেডি নাইট, ক্যারিয়ার টক শো সহ আরো অনেক এপিসোড।

দারাজ অ্যাপে তাত্ক্ষণিক ক্রয় সুবিধার পাশাপাশি বিনোদনের মাধ্যমে বিক্রেতারা ক্রেতাদের কেনাকাটার পার্সোনালাইজড অভিজ্ঞতা প্রদান করতে পারবেন এবং ক্রেতাদের মাঝে আরও আস্থা তৈরি করতে সক্ষম হবেন। 

দারাজ বাংলাদেশ লিমিটেড’র চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান জানান, তিনি বিশ্বাস করেন নতুন ফিচারগুলো বাংলাদেশের ই-কমার্স খাতে ও ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। তিনি বলেন, “ডিজিটাল রূপান্তর নির্ধারিত করছে আমরা কীভাবে যোগাযোগ ও ব্যবসা পরিচালনা করবো। ক্রেতাদের পরিবর্তিত অভ্যাস বিবেচনা করে বিশ্বজুড়ে ব্যবসায় অভূতপূর্ব পরিবর্তন ঘটছে। দারাজ বাংলাদেশ এ বিষয়টি প্রাসঙ্গিক মনে করে বাংলাদেশে প্রথমবারের মতো  অ্যাপে শপেবল লাইভস্ট্রিম প্রযুক্তি নিয়ে এসেছে। এই নতুন প্রযুক্তি ক্রেতাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এমনটাই আমাদের বিশ্বাস।”

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর গত এক বছরে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের টিকিয়ে রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে বিকল্প প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছে, যার ফলে ই-কমার্স খাত দ্রুত সম্প্রসারিত হয়েছে। অধিক ব্যবহারকারী এই ইকোসিস্টেমে যোগদানের ফলে ক্রেতাদের নির্বিঘ্ন কেনাকাটার অভিজ্ঞতা প্রদানে দারাজ নতুন প্রযুক্তির মাধ্যমে এই অঞ্চলের ই-কমার্সকে পরবর্তী ধাপে উন্নীত করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি