বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

আন্দোলনে আহতদের অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। কেউ আবার নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, যা সমাধানে দ্রুত ফিজিওথেরাপি এবং মানসিক স্বাস্থ্যসেবাসহ দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। আর্থিকভাবে অসচ্ছল অনেকের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পুনর্বাসনও প্রয়োজন। আর তাই আন্দোলনে আহত ছাত্র-জনতাকে বিনা মূল্যে চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) ও ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশন। ‘বাংলাএইড’ অ্যাপের মাধ্যমে আহত ব্যক্তিরা সহজেই প্রতিষ্ঠান দুটির চিকিৎসা ও পুনর্বাসন–সুবিধা পাবেন। খবর প্রথম আলো

বাংলাএইড অ্যাপটি তৈরি করেছে টেক টেরেইন আইটি লিমিটেড। অ্যাপটির কার্যক্রম তুলে ধরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুল হক বলেন, বাংলাএইড অ্যাপের মাধ্যমে আন্দোলনে আহত ব্যক্তিরা সহজেই সিআরপি ও ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশনের নির্বাচিত কেন্দ্রগুলোয় বিনা মূল্যে চিকিৎসা ও ও পুনর্বাসন–সুবিধা পাওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি চিকিৎসক দেখানোর সময়সূচি নির্ধারণ করা যাবে। আগামী শনিবার থেকে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালু হলেও আজ বুধবার থেকে অ্যাপটিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আনিসুল হক আরও বলেন, বাংলাএইড মূলত একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে রোগীরা তাঁদের কাছাকাছি থাকা সিআরপির পুনর্বাসনকেন্দ্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন। নাম নিবন্ধন, চিকিৎসক দেখানোর সময়সূচি নির্ধারণের পাশাপাশি চিকিৎসার অগ্রগতির প্রতিটি ধাপ অনলাইনে সংরক্ষণ করবে বাংলাএইড। ফলে রোগী এবং চিকিৎসকেরা যেকোনো সময় অনলাইনে চিকিৎসার বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রাথমিকভাবে বাংলাএইডের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা গেলেও শিগগিরই আইওএস সংস্করণ উন্মুক্ত করা হবে।

নতুন এ উদ্যোগের আওতায় সিআরপির ১২টি সেন্টার থেকে চিকিৎসা এবং পুনর্বাসনসেবা পাওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশনের ৫০টি সেন্টার থেকে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক রোগীকে বিনা মূল্যে ফিজিওথেরাপি দেওয়া হবে। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে বাংলাএইড অ্যাপটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি