বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
32.2 C
Dhaka

এটিএম থেকে বিকাশে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ ৭ টাকা

টেকভিশন২৪ ডেস্ক: এখন প্রবাসীর স্বজনরা বিকাশ-এ পাঠানো রেমিটেন্সের টাকা যেকোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং যেকোনো কিউ-ক্যাশ চিহ্নিত এটিএম বুথ থেকে সহজেই ক্যাশ আউট করতে পারছেন হাজারে মাত্র ৭ টাকা চার্জে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে এই সুবিধা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।

দুটি প্রিয় এজেন্ট থেকে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করার পাশাপাশি এটিএম বুথ থেকে সাশ্রয়ে ক্যাশ আউট করার এই সুবিধা গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে আরও স্বাধীনতা ও সক্ষমতা এনে দিচ্ছে। এছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিটেন্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদান সহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজনরা।

এদিকে, দেশে থাকা প্রিয়জনদের কাছে বৈধপথে সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে পারায় প্রবাসীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর রেমিটেন্স সেবা। বর্তমানে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঙ্গে নিয়ে প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে বিবেচিত প্রবাসীদের কষ্টার্জিত এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল করে রিজার্ভকে শক্তিশালী করছে, যা জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

এটিএম থেকে ক্যাশ আউট যেভাবে করা যাবে

এটিএম থেকে ক্যাশ আউট করতে গ্রাহককে *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে ‘ক্যাশ আউট’ অপশনটি বেছে নিতে হবে। এখানে ‘ফ্রম এটিএম’ অপশনটি বেছে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিলে এসএমএস এর মাধ্যমে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপি পরবর্তী ৫ মিনিট সক্রিয় থাকবে এবং ১ বারই ব্যবহার করা যাবে।

এবার এটিএম বুথ ক্যাশ আউট করতে এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘বিকাশ ক্যাশ আউট’ বাটনে চাপ দিয়ে পছন্দের ভাষা বেছে নিতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং ক্যাশ আউটের পরিমাণ বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে এসএমএস এর মাধ্যমে পাওয়া ওটিপি নাম্বার দিয়ে গ্রাহকের তথ্যাদি যাচাই করে নিশ্চিত করলেই গ্রাহক টাকা পেয়ে যাবেন। টাকা এবং রিসিট গ্রহণ করার পর গ্রাহকের মোবাইলে বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি,...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি