বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

কার্ড স্ক্যান করেই বিকাশে অ্যাড মানি’র সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে প্রথমবারের মতো এবং ২,৪০০ টাকা বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করলেই গ্রাহক পেয়ে যাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ইস্যুকৃত এসব কার্ড থেকে মুহূর্তেই বিকাশ-এ টাকা এনে গ্রাহককে আরো স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ডিজিটাল লেনদেনে উদ্ধুদ্ধ করতেই এই অফারটি নিয়ে এসেছে বিকাশ। অফারটি চলবে আগামী ৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

এখন জরুরি কিংবা দৈনন্দিন লেনদেনে ঘরে বসেই ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন-অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও ফি পরিশোধ, ই-টিকেটিং, সরাকরি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্স সহ অসংখ্য সেবা নিতে পারছেন বিকাশ-এর ৭ কোটি ৭০ লাখেরও বেশি ভেরিফায়েড রেজিস্টার্ড গ্রাহক।

এমনকি এখন কেনাকাটা শেষে ভিসা কার্ড দিয়ে বিকাশ অ্যাপ থেকেই সরাসরি পণ্য ও সেবার পেমেন্ট করা যাচ্ছে। ফলে, বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও, ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটার সুযোগ তৈরি হলো। তাই এখন গ্রাহকরা বিকাশ অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে ইনস্ট্যান্ট বিকাশ পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন দেশজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে ৮ লাখ বিকাশ মার্চেন্ট শপে।

এদিকে, আরও সহজ হলো বিকাশ অ্যাকাউন্টে কার্ড সেভ করার পদ্ধতি। বিকাশ অ্যাপে এখন কার্ডের বিস্তারিত টাইপ না করে, ফোনের ক্যামেরা অন করেই স্ক্যান করার মাধ্যমে কার্ড সেভ করতে পারছেন গ্রাহকরা। এটি করতে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে প্রবেশ করে কার্ড নির্বাচন করে টাকার পরিমাণ দিয়ে পরের ধাপে গেলেই পাওয়া যাবে সরাসরি স্ক্যান করার অপশনটি। দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ -এ প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নিত্য-নতুন সব ফিচার।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইউটিলিটি সেবাদানকারী প্রতিষ্ঠান, টেলিকম অপারেটর, সরকারি প্রতিষ্ঠান, এনজিও সহ নানা ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে দেশে একটি ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে বিকাশ। এভাবেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সক্ষমতাকে কাজে লাগিয়ে আরো বৃহত্তর গ্রাহকগোষ্ঠীর দৈনন্দিন লেনদেনে সক্ষমতা ও স্বাধীনতা আনার প্রয়াসও চালিয়ে যাচ্ছে বিকাশ।

বিকাশ অ্যাকাউন্টে কার্ড থেকে অ্যাড মানি করার সাথে সাথেই ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহক। যে সকল গ্রাহক আগে কখনো ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে অ্যাড মানি করেননি, শুধুমাত্র তারাই এই অফারটির জন্য বিবেচ্য হবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি