মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
30 C
Dhaka

৫জি’র মি১১ আসতে পারে ১৫ ফেব্রুয়ারি

টেকভিশন২৪ ডেস্ক:  চীনের পর গ্লোবাল মার্কেটে মি১১ (৫জি) এর লঞ্চ হওয়া এখন সময়ের অপেক্ষা।

ধারনা হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি এই ফোনটি বিভিন্ন মার্কেটে লঞ্চ হবে। ইতিমধ্যেই গিকবেঞ্চ, এফসিসি সহ একাধিক সার্টিফিকেশন সাইটে ফোনটিকে দেখা গেছে। এবার মি ১১ ৫জি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটেও অন্তর্ভুক্ত হল। এখানে ফোনটি মডেল নম্বর দেখা গেছে M2011K2G। এই একই মডেল নম্বর সহ আগেও ফোনটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিলো।

যদিও এনবিটিসি থেকে মি ১১ ৫জি এর কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে এফসিসি থেকে জানা গিয়েছিল, এই ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। যদিও গিকবেঞ্চে ফোনটিকে ১২ জিবি র‌্যামের সাথে দেখা গিয়েছিল। এমনকি চীনে এই ফোনের একটি ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ছিল। আসুন এর স্পেসিফিকেশন জেনে নিই।

মি ১১ ৫জি এর স্পেসিফিকেশন

চীনে মি ১১ ৫জি ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হয়েছে। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৮১ ইঞ্চি ফুল WQHD+ অ্যামোলেড ডিসপ্লে। যার পিক্সেল রেজোলিউশন ৩২০০×১৪৪০ এবং ফোনের স্ক্রিনটি কার্ভড এজ। এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন আছে, যেটি ফোনটিকে আঘাতের হাত থেকে বাঁচাবে। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের প্রথম ফোন। এত পাবেন ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, সাথে Mi TurboCharge ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

এই ফোনের পিছনে আছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল (এফ/১.৮ অ্যাপারচার) + ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স (এফ/২.৪ অ্যাপারচার) + ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা (এফ/২.৪ অ্যাপারচার)। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে ২০ মেগাপিক্সেলের (এফ/২.৪ অ্যাপারচার) ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি