সোমবার, জুলাই ২৭, ২০২৬
30.8 C
Dhaka

বিসিএস-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রগ্রামী ভূমিকা রেখে সমিতির কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেয়ার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস) এর ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর বুধবার বেলা তিনটায় রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এবারের এজিএম হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁইয়াসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনা কালীন সময়ে বিসিএস এর ৮ জন সদস্য মৃত্যুবরণ করেন। সভার শুরুতেই বিসিএস সভাপতি শোকপ্রস্তাব পেশ করেন। শোকপ্রস্তাব শেষে সদস্যদের আত্মার মাগফেরাত এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য দোয়া করা হয়।

আলোচ্যসূচি অনুসারে ২৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন বিসিএস সভাপতি। কন্ঠভোটে কার্যবিবরণী অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। সভাপতির সস্মতিক্রমে মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম ২০২০ সালের কর্মকান্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, বিসিএস তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দেয়া দেশের সর্ববৃহৎ সংগঠন। ২০২১ এ আমরা ৩৫ বছরে পদার্পণ করতে যাচ্ছি। একই বছর উইটসার সদস্য সংগঠন হিসেবে বিসিএস সরকারের আইসিটি ডিভিশন এবং অন্যান্য প্রযুক্তি সংগঠনদের সাথে নিয়ে ঢাকায় আয়োজন করতে যাচ্ছে প্রযুক্তির অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি (ডব্লিউসিআইটি ২০২১)।

ইংরেজী নববর্ষ ২০২১ সালের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি