বুধবার, জুলাই ২৯, ২০২৬
33.2 C
Dhaka

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন রপ্তানি ৫ শতাংশ প্রবৃদ্ধি, শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে রেকর্ডসংখ্যক ৫ কোটি ৭৫ লাখ স্মার্টফোন ইউনিট রপ্তানির মাধ্যমে স্মার্টফোনের বৈশ্বিক বাজারে আবারও শীর্ষস্থান নিশ্চিত করেছে স্যামসাং। বৈশ্বিকভাবে স্বনামধন্য বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে রপ্তানির ক্ষেত্রে ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে; সবমিলে রপ্তানি হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ ইউনিট স্মার্টফোন। এ প্রবৃদ্ধির পেছনে ব্যবহারকারীদের চাহিদা বৃদ্ধি এবং নতুন পণ্যের উন্মোচন মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ২০২১ সালের পর, এ বছরই তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি হয়েছে।  

বিশ্বের বিভিন্ন শিল্পখাত বিশেষজ্ঞদের জন্য নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনে সুনাম অর্জন করা ক্যানালিসের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের এ সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানটির কার্যকরী ব্যবস্থাপনা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোনের লাইনআপ। এন্ট্রি-লেভেলের স্মার্টফোনের মাধ্যমে স্যামসাং ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যে সেরা সুবিধা নিশ্চিত করেছে। এছাড়াও, গ্যালাক্সি ডিভাইসের বিস্তৃত পোর্টফোলিও নিয়ে স্যামসাং বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীদের চাহিদা পূরণে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে।

পণ্যের লাইনআপ ছাড়াও, সম্প্রতি, গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্যামসাং -এর উন্মোচন করা এআই সহ অত্যাধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করে নিয়ে আসা উদ্ভাবন সবার প্রশংসা অর্জন করে। নতুন উন্মোচন করা এআই ওয়ালপেপার, রিয়েল-টাইম ফোন কল ট্রান্সলেশন, ম্যাজিক এডিটর-লাইক ফটো এনহান্সমেন্ট টুল, এআই-পাওয়ারড জুম-ইন, কথোপকথনের স্বাচ্ছন্দ্যে কি-বোর্ডে একাধিক টোন এবং এআই-ইনফিউজড নোট প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছে। বর্তমান ট্রেন্ডের সাথে সঙ্গতি রেখে ও ভবিষ্যৎ উপযোগী স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য অনুযায়ী স্যামসাং এর শীর্ষ অবস্থান ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি