মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
27.6 C
Dhaka

গেমসকম এশিয়াতে বাংলাদেশি রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: আগামীকাল থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে গেমসকম এশিয়া ২০২৪। সদ্যই শেষ হলো টোকিও গেম শো যেখানে বিভিন্ন দেশ থেকে ছোট-বড় সব গেম স্টুডিও, কোম্পানি ও পাবলিশারসহ ২ লক্ষ ৭৪ হাজারেরও বেশি দর্শনার্থী সম্মিলিত হয়েছিলো বিশাল অনুষ্ঠানটিতে। গেমিং জগতের বিশেষ এই আয়োজনের রেশ না কাটতেই আমাদের মাঝে চলে এলো আরেকটি বড় মাত্রার আন্তর্জাতিক গেমিং অনুষ্ঠান- গেমসকম এশিয়া ২০২৪। টোকিও গেম শোর সাফল্যের পরে কাল সিঙ্গাপুরে গেমসকম এশিয়া ২০২৪-এ প্রদর্শনী রাখছে বাংলাদেশী টেক কোম্পানি রাইজআপ ল্যাবস।

গেমসকম গেম জগতের সবচেয়ে বড় অনুষ্ঠান বটে, যা প্রতি বছর জার্মানিতে অনুষ্ঠিত হয়। অত্যন্ত জনপ্রিয় এবং বিপুল উপস্থিতির কারণে গেমসকমের অ্যাফিলিয়েট অনুষ্ঠান এখন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আয়োজিত হয়। একই ভাবে এশিয়া-প্যাসিফিককে কেন্দ্র করে ২০২১ সাল থেকে সিঙ্গাপুরে গেমসকম এশিয়া অনুষ্ঠিত হয়ে আসছে। তাই প্রতি বছর এই অনুষ্ঠানটির মাধ্যমে গেমিং জগতকে নিয়ে আসা হয় এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রে।

শুধু বিশাল দর্শকসংখ্যা—প্রায় ৪০ হাজার দর্শনার্থীর প্রত্যাশাই নয়, এবারের গেমসকম এশিয়াতে থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। এশিয়া মহাদেশের সফল গেম ডেভেলপারদের একটি উন্মুক্ত মঞ্চ দেওয়ার পাশাপাশি এটি এশিয়ায় আন্তর্জাতিক গেম প্রকাশের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এছাড়াও গেমিং নিয়ে সব ধরনের আয়োজনে কসপ্লে থেকে শুরু করে সম্মেলন, গেমিং জোন, ব্যবসায়িক কর্নার, প্রতিজগিতা, প্রদর্শনী সহ থাকে আরও অনেক কিছু। 

গেমসকম এশিয়া মূলত দুটি অংশে ভাগ করা—বিজনেস এক্সপো ও এন্টারটেইনমেন্ট এক্সপো। বিজনেস এক্সপো শুধু কোম্পানি এবং ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের জন্য প্রবেশযোগ্য, যেখানে প্রদর্শনী, সম্মেলন, উপস্থাপনা, সরাসরি বৈঠক, ইন্ডি ডেভেলপারদের বিশেষ মঞ্চ, ইনভেস্টমেন্ট সার্কেল ও পিচ প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো আয়োজিত হয়।

সম্মেলন এই সেগমেন্টের একটি মৌলিক আকর্ষণ, যেখানে ইন্ডাস্ট্রি লিডাররা গেম নির্মাণে বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে বক্তব্য রাখেন এবং গেম মার্কেটটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ধারণা দেন। তবে বেশিরভাগ স্পীকাররা এশিয়াতে ইনভেস্ট করার লক্ষ্যে এসে থাকেন। এবারের সম্মেলনে প্লেস্টেশন, সেগা, এক্সবক্স, লাইটস্পিড স্টুডিও এবং অন্যান্য বড় সব কোম্পানি থেকে স্পীকাররা থাকছেন।

সপ্তাহান্তে সাধারণ দর্শনার্থী ও গেমিং ফ্যানদের জন্য খুলবে ২দিন-ব্যাপি “এন্টারটেইনমেন্ট এক্সপো”। এই পর্বে থাকে গেমপ্লে আয়োজন, মেইন স্টেজ প্রোগ্রাম, কসপ্লে, এবং প্রিয় তারকাদের সাথে দেখা করার সুযোগ। এ ছাড়াও এ বছরের প্ল্যানে আছে বহুল প্রত্যাশিত গেম রিভিল, ই-স্পোর্ট টুর্নামেন্ট, গেমিং ডিভাইসের প্রদর্শনী ও লাইভ পারফরমেন্স।

রাইজআপ ল্যাবসের জন্য ২০২৪ সাল ছিল আন্তর্জাতিক সব ইভেন্ট ও প্রদর্শনীতে সমৃদ্ধ একটি বছর। গত মাসেই টোকিও গেম শোতে প্রদর্শনী রাখার পর দ্বিতীয়বারের মতো আরেকটি আন্তর্জাতিক গেম ইভেন্টে অংশগ্রহণকে একটি অনুকূল সুযোগ হিসেবে দেখছে রাইজআপ ল্যাবস। টিজিএস-এর মতো গেমসকম এশিয়াতেও অপার সুযোগ ও আন্তর্জাতিক বাজারে নিজেকে আরো প্রতিষ্ঠিত করার বিশেষ সব সুবিধা থাকবে। এছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চলের গেম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে ইভেন্টটি বিশেষ ভূমিকা রাখে, যা অতঃপর বাংলাদেশের গেম ইন্ডাস্ট্রিতেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

রাইজআপ ল্যাবস গেমসকম এশিয়াতে অংশগ্রহণের জন্য অত্যন্ত আশাবাদী। তারা নতুন ব্যবসায়িক সুবিধা অর্জন, নিজেদের উদ্ভাবন তুলে ধরা এবং বাংলাদেশকে গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রিতে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত।

গেমসকম এশিয়া ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরের সানটেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ১৭ এবং ১৮ তারিখে বিজনেস সেগমেন্ট, এবং ১৯ এবং ২০ তারিখে এন্টারটেইনমেন্ট সেগমেন্ট চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি