শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka

নতুন লেনোভো ভি সিরিজ বাজারে আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: একজন শিক্ষার্থী, একজন তরুণ উদ্যোক্তা কিংবা কর্মজীবী—সবাই এখন খুঁজছেন এমন একটি ল্যাপটপ যা হবে দ্রুত, স্মার্ট এবং টেকসই। সেই চাহিদার কথা মাথায় রেখে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশে এনেছে লেনোভো ভি সিরিজের নতুন দুই মডেল, যেখানে বাজেটেই পেয়ে যাবেন নতুন ৭০০০ সিরিজের এএমডি রাইজেন প্রসেসর, ডিডিআর৫ র‍্যাম, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, এএমডি রেডিয়ন গ্রাফিক্স, মিলিটারি গ্রেড টেস্টেড।

- Advertisement -

মডেল দুটি হলোঃ লেনোভো ভি১৪ জি৪ এএমএন (82YTA04TLK) এবং লেনোভো ভি১৫ জি৪ এএমএন (82YUA027LK)

লেনোভো ভি১৪ জি৪ এএমএন (82YTA04TLK) মডেলটিতে রয়েছে এএমডি রাইজেন আর৫ ৭৫২০ইউ প্রসেসর, ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। এর সাথে ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহারকারীদের দিচ্ছে স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা এবং নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং সুবিধা।

অন্যদিকে, লেনোভো ভি১৫ জি৪ এএমএন (82YUA027LK) মডেলটিতে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। দৈনন্দিন অফিস কাজ, অনলাইন ক্লাস কিংবা ব্যবসায়িক কার্যক্রমের জন্য এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করবে।

উভয় ল্যাপটপেই রয়েছে এএমডি রেডিয়ন গ্রাফিক্স, উন্নত কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, আরজে-৪৫ পোর্ট এবং নিরাপত্তার জন্য ৭২০পি ওয়েবক্যাম উইথ প্রাইভেসি শাটার। এগুলো ফ্রি-ডস অপারেটিং সিস্টেম সহ বাজারে এসেছে, যা ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ইনস্টল করার স্বাধীনতা দেবে।

গ্রাহকরা আর্কটিক গ্রে কালারের এই দুটি মডেল ২ বছরের ওয়্যারেন্টি সহ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজ থেকে সহজেই কিনতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

স্যাটেলাইট কল ও মেসেজিং প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল...

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে...

২৮ জানুয়ারি থেকে শুরু ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক...

জাতীয় ডাটা সেন্টারে জিপিইউ ক্লাউড ও পিএএএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিডিসেট প্রকল্পের আওতায় দীর্ঘদিন অব্যবহৃত উন্নত গ্রাফিক্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img