মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
24 C
Dhaka

টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপনের আহ্বান বিটিআরসির

টেকভিশন২৪ ডেস্ক: শর্ট ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শিগগিরই গুগল ও ফেসবুকের সঙ্গে এ বিষয়ে বৈঠক হবে হবে বলেও জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি।

মোবাইল অপারেটরদের দেয়া তথ্যমতে, ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করেন ৫ কোটি বাংলাদেশি। এছাড়া ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। আর বিনোদন থেকে শুরু করে তথ্য খুঁজতে ব্যবহৃত হয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন-গুগল।

তবে কার্যক্রম পরিচালনা করলেও এসব প্লাটফর্মের কোনোটিরই ডাটা সেন্টার নেই বাংলাদেশে। দীর্ঘদিন ধরে ডাটা সেন্টার স্থাপনে এই তিন প্লাটফর্মকে চাপ দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি টিকটককে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলা হয়েছে। ডাটা সেন্টার স্থাপন নিয়ে আলোচনা হবে ফেসবুক ও গুগলের সঙ্গেও।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, সাবেক সভাপতি ও ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী, তথ্যপ্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি